চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার নাম ‘করোনা পেয়ার হ্যায়’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২০
বিনোদন
A A
করোনাভাইরাস

পুরো বিশ্বে এখন একটাই শিরোনাম, ‘করোনাভাইরাস।’ ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। বলিউড নির্মাতারা এই সুযোগটি হাত ছাড়া করতে চাচ্ছেন না। সিনেমার নামে ‘করোনা’ যোগ করে নিবন্ধনের হিড়িক পড়েছে বলিউডে।

ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস কাউন্সিলরের এক সূত্রে জানা গেছে, ইরোস ইন্টারন্যাশনাল গত সপ্তাহে ‘করোনা পেয়ার হ্যায়’ নামের জন্য রেজিস্ট্রেশন করেছে।

ছবির প্রযোজক কৃশিকা লুল্লা জানিয়েছেন, ‘ছবির স্ক্রিপ্ট লেখা হচ্ছে প্রেমের ওপর মহামারির প্রভাব নিয়ে। পরিস্থিতি ঠিকঠাক হলে ছবির কাজ শুরু করা হবে।’

Banglabid

ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে সম্প্রতি প্রযোজকরা ছবির নামে ‘করোনা’ যুক্ত করার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন। তার মাঝে ‘ডেডলি করোনা’ নামের একটি ছবি ইতোমধ্যেই নিবন্ধিত হয়েছে।

এর আগে নরেন্দ্র মোদি সরকার ভারতের সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর এই বিষয়ে সিনেমা নির্মাণের হিড়িক পড়েছিল। অল্প সময়ে জমা পড়েছিল অর্ধ শতকের বেশি আবেদন। এর মধ্যে কিছু সিনেমার নাম আর্টিকেল ৩৭০, আর্টিকেল ৩৫এ, কাশ্মীর ম্যায় ত্রিরঙা, কাশ্মীর হামারা হ্যায় ও ধারা ৩৭০।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৫০টি দেশের জনগণ। ইটালিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে।

Reneta

তবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে ৭৪ হাজার ২৭৬ জন সুস্থ হয়েছেন। আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন আছে প্রায় অর্ধেক পৃথিবী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবলিউডসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রহস্য ও রোমাঞ্চকর গল্পে ‘রাজশাহীর রসগোল্লা’

পরবর্তী

করোনা: ফ্লাইট থেকে হঠাৎ নামানো হলো ২৭০ যাত্রীকে

পরবর্তী

করোনা: ফ্লাইট থেকে হঠাৎ নামানো হলো ২৭০ যাত্রীকে

করোনা

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত

সর্বশেষ

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT