চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার জন্য প্রথমবার তবীবের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২০
বিনোদন
A A

প্রথমবার সিনেমার গানে ‘গাল্লিবয়’ খ্যাত গীতিকার ও সংগীতশিল্পী তবীব মাহমুদ। তবে গানটিতে তিনি কণ্ঠ দিচ্ছেন না, শুধু গানের কথাগুলোই তার লেখা। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন তবীব। 

অনন্য মামুনের আসন্ন সিনেমা ‘নবাব এলএলবি’র জন্যই মূলত গান লিখেছেন তবীব। গেল মার্চেই প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রেটি প্রোডাকশন ঘোষণা দেয়, ‘নবাব এলএলবি’তে অভিনয় করবেন শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়ার মতো তারকারা। এরপর থেকেই ছবিটি নিয়ে প্রতীক্ষায় ভক্ত অনুরাগীরা। কিন্তু করোনার কারণে ছবির শুটিং শুরু করতে পারেননি সংশ্লিষ্টরা। শিগগির ছবির কাজ শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা অনন্য মামুন। তারই ধারাবাহিকতায় এই ছবির টাইটেল ট্র্যাক-এর জন্য গান লিখিয়ে নিলেন তবীবকে দিয়ে।

বিষয়টি নিয়ে তবীব জানান, পরিচালক অনন্য মামুন ভাই আমাকে একটি প্লট বলেছেন, পরিস্থিতি বর্ণনা করেছেন। তার উপরই আমি গানটি লিখে দিয়েছি। গানের কথাগুলো না বললেও তবীব জানান, গানটি মূলত ধর্ষিত একজন নারীকে নিয়ে লেখা। ধর্ষিত নারীকে সমাজে বিরূপ আচরণ ও অবহেলার শিকার হতে হয়, এটাই গানটির প্রেক্ষাপট।

Banglabid

গানটি গাইবেন কে, এ বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলেও জানান তবীব। তবে প্রথমবার সিনেমার জন্য গান লিখে অন্যরকম অনুভূতির কথাও বলেন এই তরুণ।

এক গান গেয়েই ভাইরাল হয়েছিলেন ‘গাল্লিবয়’ খ্যাত পথশিশু রানা ও তার আবিষ্কারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবীব মাহমুদ। পরবর্তীতে এই জুটির একাধিক গান শ্রোতা-দর্শক পছন্দ করেন। সর্বশেষ গেল জুন মাসের শেষ দিকে এই জুটিকে গাইতে দেখা গেছে ‘আই কান্ট ব্রেথ’ শিরোনামে একটি গান। সেটিও প্রায় ১৭ লাখ দর্শক দেখেছেন!

নিজের গান নিয়ে সামনে কোনো পরিকল্পনা আছে কিনা, জানতে চাইলে তবীব বলেন- আমার হাতে একাধিক গান রয়েছে। সামনের মাসে আমরা আরেকটি গান নিয়ে আসছি।

Reneta

রাজধানীর কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম ‘গাল্লি বয়’ নামে একটি র‌্যাপ সংগীত নির্মাণ করেন তবীব মাহমুদ। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত বছরের ১৭ জুলাই ইউটিউবে ‘গাল্লি বয় পার্ট-২’ শিরোনামের গান প্রকাশের একদিনেই ১ মিলিয়ন ভিউ হয়। এই গান নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর প্রকাশিত হয়। রানার গানে ফুটে উঠে পথ শিশুদের জীবনকথা, চাওয়া, না পাওয়া, বঞ্চনার চিত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তবীবমাহিয়া মাহিলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত সময়োপযোগী

পরবর্তী

ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ সিপিডি’র

পরবর্তী

ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ সিপিডি’র

বোলিং ফিটনেস ফিরে পেতে পেসারদের অপেক্ষা

সর্বশেষ

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT