চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমাপ্রেমীদের জন্য লাইকি’র ‘ক্রেজি মুভি এডিটরস’ ক্যাম্পেইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ০১, জুন ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

জনপ্রিয় শর্ট ভিডিও তৈরি ও শেয়ারিং অ্যাপ লাইকি সম্প্রতি সিনেমাপ্রেমীদের জন্য ‘ক্রেজি মুভি এডিটরস’ নামে একটি নতুন ক্যাম্পেইন চালু করেছে।

এ ক্যাম্পেইনে ইংরেজি, হিন্দি ও বাংলাসহ অন্য যেকোনো ভাষার মুভি রিভিউয়ের ভিডিও কন্টেন্ট তৈরি করে লাইকি ব্যবহারকারীরা জিতে নিতে পারবেন নগদ অর্থসহ অসংখ্য পুরস্কার।

গত ২২ মে থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ০৪ জুন পর্যন্ত চলবে।

লাইকি ব্যবহারকারী ও কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে প্রতিভাবান মুভি রিভিউয়ার বের করে আনাই এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। লাইকি’র সকল ক্রিয়েটর ও ব্যবহারকারীরা এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের প্রক্রিয়াটিও বেশ সহজ – রিভিউ ভিডিও তৈরি করে এর পোস্টে #CrazyMovieEditors হ্যাশট্যাগটি যুক্ত করে আপলোড করলেই হবে।

একটি মুভির জন্য একজন ব্যবহারকারী ৬ ভাগে অনুর্ধ্ব ১ মিনিটের ভিডিও, অর্থাৎ সর্বোচ্চ ৬ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। কন্টেন্ট টাইপ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা ডেমো ভিডিও দেখতে পারেন।

নিয়ম অনুসরণ করে ভিডিও আপলোড করার মাধ্যমে কন্টেন্ট নির্মাতারা আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে পারবেন।
তবে, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হতে রিভিউ কন্টেন্টগুলোকে কিছু নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

Reneta

রিভিউ ভিডিওগুলো সম্পূর্ণ মৌলিক হতে হবে, অর্থাৎ অন্য কোনো প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে পূর্বে আপলোড করা কিংবা সংগ্রহ করা ভিডিও জমা দেওয়া যাবে না। রিভিউর নিজস্ব স্টাইল থাকতে হবে, অন্য কারো উপস্থাপনের ভঙ্গি নকল করা যাবে না।

মুভি’র নাম ও ভিডিও’র ক্রমিক নম্বরসহ ভিডিও কাভারের প্রয়োজনীয় অংশ থাকতে হবে এবং ভয়েস-ওভার বা অডিও স্পষ্ট হতে হবে।

নিজেদের কন্টেন্টগুলোকে আরো চমৎকার করে তোলার জন্য ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ভয়েস-ওভার ব্যবহার করতে পারবেন, এবং ভয়েজ-ওভার আর্টিস্ট হিসেবে এতে অন্যদেরও যুক্ত করতে পারবেন। হাস্যরসাত্মক সংলাপ আর অঙ্গভঙ্গির মাধ্যমে ব্যবহারকারীরা রিভিউগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারবেন।

এ ক্যাম্পেইন নিয়ে লাইকি বাংলাদেশের হেড অব অপারেশনস জয় বলেন, ‘ব্যবহারকারীদের সুপ্ত প্রতিভা বিকাশের বিশ্বাস ও লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে লাইকি। সিনেমা নিয়ে আমাদের ব্যবহারকারীদের যে জ্ঞান ও দক্ষতা রয়েছে, সেটিকে এবার তারা সকলের কাছে ছড়িয়ে দিতে পারবেন ক্রেজি মুভি এডিটরস কন্টেস্টে অংশগ্রহণ করে।’

ক্যাশ প্রাইজ, কোয়ালিটি প্রাইজ এবং আইডেন্টিটি প্রাইজ – এই তিনটি ক্যাটাগরিতে বিজয়ী রিভিউয়ারদেরকে পুরস্কৃত করা হবে। যদি কোনো রিভিউয়ার দুই সপ্তাহে আলাদা পাঁচটির বেশি মুভির রিভিউ তৈরি করে, সেক্ষেত্র নির্বাতি অ্যাকাউন্টের সুযোগ থাকবে ১ হাজার মার্কিন ডলার শেয়ার করার।

কোয়ালিটি প্রাইজ ক্যাটাগরির আওতায় একেকটি অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীরা প্রতিটি ভিডিওর জন্য সর্বোচ্চ ৫০ মার্কিন ডলার এবং মোট সর্বোচ্চ ৫শ’ মার্কিন ডলার পর্যন্ত জিতে নিতে পারবেন। একটি ভিডিওতে ২ হাজার লাইকের জন্য ভিডিও নির্মাতা ১ মার্কিন ডলার করে পাবেন। সেরা ১০ কন্টেন্ট নির্মাতা লাইকি ব্লু ভি ব্যাজ ভেরিফিকেশন অর্জন করবেন। পরবর্তীতে, সেই ব্যবহারকারীর বানানো যেকোনো কন্টেন্টকে ব্লু ভি মানদণ্ডে মূল্যায়ন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাইকি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT