চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমাতো করলাম, তেমন আশা দেখতে পাইনি: নিলয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

অভিনয়ের পাশাপাশি টুকটাক ভিডিও নির্মাণ করছেন নিলয় আলমগীর। সেগুলো ফেসবুকে পোস্টও করেন তিনি। তবে এসব নিতান্তই অবসর কাটাতে। চ্যানেল আই অনলাইনকে নিলয় বলেন, আগে অভিনয়, পরে পরিচালনা। নিজের পরিচালনায় যা বানাবো সব নিজের ইউটিউব চ্যানেলের জন্য। আপতত এ ধরণের পরিকল্পনা করেছি। এখন সময়ে বলে দেবে কতটুকু ভালো কাজ করতে পারব। পরিচালনার কাজও মন্দ লাগেনি।

নিলয় আলমগীর এখন অভিনয়ে মনোযোগী। পুরোপুরি ঈদের ব্যস্ততায় ডুবে আছেন। সম্প্রতি কুষ্টিয়া থেকে তিন নাটকের শুটিং সেরে ঢাকায় ফিরেছেন। তিনটি নাটক পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু।

চ্যানেল আই অনলাইনকে নিলয় বলেন: প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। কুষ্টিয়াতে একটি টেলিফিল্ম, একটি খণ্ড নাটক এবং একটি সাতপর্বের ধারাবাহিক নাটকে কাজ শেষ করে ঢাকায় এসেছি। সবগুলো নাটক ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।

নিলয় জানান, তিনটি নাটক তিন ধরণের। টেলিফিল্মে নিলয়ের সহশিল্পী জাকিয়া বারী মম এবং নাটকে তার সহশিল্পী মৌসুমী হামিদ। বলেন, মম’র সঙ্গে টেলিফিল্মে নিলয়কে শিক্ষক চরিত্রে দেখা যাবে, আর মৌসুমী হামিদের সঙ্গে যে নাটকে কাজ করেছি সেটা খুবই মজার গল্পে নির্মিত হয়েছে। আজ (রবিবার) নিলয় পূবাইলে একটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন। তবে আগামীতে ঈদের জন্য নির্মিত নাটকে কাজগুলো বেশি করবেন।

২০০৯ সালে মিডিয়া ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নিলয়। সেখান থেকেই তিনি মিডিয়াতে কাজ শুরু করেন, তবে নাটক নয়, নিলয়ের শুরুটা ছিল চলচ্চিত্র দিয়ে। বেইলি রোড, রূপগাওয়াল, অল্প অল্প প্রেমের গল্প, ভালোবাসা, প্রেম নয়, ভালোবাসবই তো এই মোট চারটি সিনেমায় কাজ করেছেন তিনি।

তবে এখন আর সিনেমা করছেন না। নিলয় পুরোপুরি মনোযোগী নাটকে। সিনেমা করছেন না কেন? চলচ্চিত্র করতে হলে আলাদা প্রস্তুতি লাগে। আমি অনেকগুলো সিরিয়ালে একসঙ্গে কাজ করছি। এখান থেকে সময় বের করা মুশকিল। তাছাড়া চারটি ছবি তো করলাম। তেমন কোনো আশা দেখতে পাইনি। নাটকে কাজ করছি, এখানে ভালো আছি। সিনেমা করার অনেক সময় আছে পরে দেখা যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকনিলয়লিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT