সিনেমাকে ‘কনটেন্ট’ বললে অবমূল্যায়ন হয়: মার্টিন স্করসিস

স্ট্রিমিং সার্ভিসগুলোর বদৌলতে সিনেমাকে এখন বলা হয় ‘কনটেন্ট।’ বিষয়টি একেবারেই পছন্দ নয় নির্মাতা মার্টিন স্করসিসের। তার মতে, শিল্পকে ‘কনটেন্ট’-এ পরিণত করায় সিনেমার অবমূল্যায়ন হচ্ছে।
ফিল্ম স্টুডিওগুলো বর্তমানে স্ট্রিমিং কোম্পানিগুলোর জন্য ‘কনটেন্ট’ তৈরির প্রতিযোগিতায় নেমেছে। এতে সিনেমার মানহানি হচ্ছে বলে মনে করছেন স্করসিস।
ইতালিয়ান নির্মাতা ফেদেরিকো ফেলিনিকে উৎসর্গ করে প্রকাশিত হারপার্স ম্যাগাজিনের মার্চ এডিশনে স্করসিসের এই মন্তব্য প্রকাশ পেয়েছে। তবে সাক্ষাৎকারে স্করসিস এটাও বলেছেন যে স্ট্রিমাররা তার ক্যারিয়ারেও সুফল বয়ে এনেছে। কারণ নেটফ্লিক্স ছাড়া ‘দ্য আইরিশম্যান’ এবং অ্যাপল ছাড়া ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ হতো না।
নির্মাতার মতে ‘কনটেন্ট’ শব্দটি ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তার মতে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো সিনেমা দেখতে থিয়েটারে যাওয়ার যায়গা দখল করে নিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস






