চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিনিয়র অ্যাডভোকেট’ পদমর্যাদা পেলেন ২৭ আইনজীবী

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১১:৩৯ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A

সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্য সর্বোচ্চ সম্মানের ‘সিনিয়র অ্যাডভোকেট’ পদমর্যাদা পেলেন ২৭ জন আইনজীবী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের তালিকায় ‘সিনিয়র অ্যাডভোকেট’ পদমর্যাদার আইনজীবীদের নামের পাশে (টু-স্টার) দুই তারকা দিয়ে বিশেষভাবে চিহ্নিত করা হয়। সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি (সদ্য বিদায়ী) হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতিদের সমন্বয়ে এনরোলমেন্ট কমিটি গত ৯ সেপ্টেম্বরের সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে এই ২৭ জন বিজ্ঞ আইনজীবীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ‘সিনিয়র অ্যাডভোকেট’ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

যাদের ‘সিনিয়র অ্যাডভোকেট’ পদমর্যাদা দেয়া হয়েছে তারা হলেন:- অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী, মো. দেলোয়ার হোসেন, আব্দুস সোবহান, মো. আসাদুজ্জামান, একেএম ফজলুল হক খান ফরিদ, মো. রুহুল কুদ্দুস, মো. অজিউল্লাহ, ড. নাইম আহমেদ, কামরুন্নেছা রত্না, এম কামরুল হক সিদ্দিকী, পঙ্কজ কুমার কুন্ডু, মো. রমজান আলী শিকদার, আবুল খায়ের, শাহ মঞ্জুরুল হক, এবিএম সিদ্দিকুর রহমান খান, এম এ আজিম খাইর, ফাওজিয়া করিম ফিরোজ, মমজাত উদ্দিন আহমেদ মেহেদী, গোলাম আব্বাস চৌধুরী, সৈয়দ মিজানুর রহমান, জহিরুল ইসলাম খান, রবিউল আলম বুদু, মো. আব্দুল নূর, ফরহাদ আহমেদ, আব্দুল মাবুদ মাসুদ, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান ও আবু সায়েদ (সাগর)।

এছাড়া সোমবার আলাদা আরও দুটি বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে ২৫৯ জন এবং আপিল বিভাগের অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে ৩৩ জন আইনজীবীকে অন্তর্ভুক্ত করার বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ বার কাউন্সিলে মাধ্যমে আইনজীবী তালিকাভুক্তির পরিক্ষা দিয়ে একজন আইনের শিক্ষার্থী প্রথমে নিম্ন আদালতের আইনজীবী হন। এরপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হওয়া যায়। আর সবশেষে পাওয়া যায় সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্য সর্বোচ্চ সম্মানের ‘সিনিয়র অ্যাডভোকেট’ পদমর্যাদা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT