চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তিন সাক্ষী কারাগারে

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:৪৭ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অপরাধ
A A
সিনহা

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার ৩ সাক্ষীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার বিকাল ৩টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়।

সকাল সাড়ে ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত এই তিন সাক্ষী জ্যৈষ্ঠ বিচারক তামান্না ফারাহর খাস কামরায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

ওই তিন সাক্ষী হলেন, টেকনাফের মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার খাইরুল ইসলাম জানিয়েছেন, গতকাল মঙ্গলবার ১২ টার দিকে এ ৩ জনকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্’র আদালতে তাদেরকে হাজির করে ৪ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দ্বিতীয় দফা ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কিন্তু এই তিন দিনের রিমান্ডের প্রথম দিনেই সিনহা হত্যা মামলার গুরুত্বপূর্ণ তথ্য স্বীকার করেন। এজন্য তাদের আজ সাড়ে ১০টার দিকে আদালতে নিয়ে আসা হয়। আশা করি আমাদের কাছে দেয়া সব তথ্য আদালতের কাছে স্বীকার করেছে। দীর্ঘ সময় ধরে আদালতে স্বীকারোক্তি শেষে এই তিনজনকে বিকালে কারাগারে পাঠিয়েছে আদালত।

Reneta

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। মেজর সিনহা খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ১০ আগস্ট মারিশবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিনহা হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রত্যেক শিল্পীর ব্যক্তিত্ব বজায় রাখা খুবই জরুরি: বাপ্পারাজ

মে ১০, ২০২৬

এল ক্ল্যাসিকোর আগে আত্মবিশ্বাসী রিয়াল কোচ

মে ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রাদেশিক উপনির্বাচনে মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত আহসানুল

মে ১০, ২০২৬

মাতৃত্ব পরবর্তী সমস্যা নিয়ে মুখ খুললেন কিয়ারা

মে ১০, ২০২৬

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় ডিজিটাল প্রসিকিউশন সিস্টেম

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT