চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যা: রিমান্ড শেষে কনস্টেবল রুবেল শর্মাকে আদালতে হস্তান্তর

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৫৩ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২০
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
মেজর সিনহা

মেজর (অব:) সিনহা মো. রাশেদ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি টেকনাফ মডেল থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মার ৭ দিনের রিমান্ড শেষ হয়েছে।

রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তাকে আদালতের কাছে হস্তান্তর করা হয়ছে।

সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম এ তথ্য চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ১৬৪ ধারা জবানবন্দি নয়; রিমান্ড শেষ হওয়ায় রুবেল শর্মাকে আদালতে হস্তান্তর করা হয়েছে। তবে সাত দিনের রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

তথ্য মতে, সিনহা হত্যা মামলা ১৪ আসামীর মধ্যে সর্বশেষ আসামী হিসেবে সংযুক্ত করা হয় রুবেল শর্মা। গত ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

গত ৩০ সেপ্টেম্বর মামলার আইও র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন এর প্রেক্ষিতে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক তামান্না ফারাহ্ আবেদনের শুনানী শেষে রুবেল শর্মা’র ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ অক্টোবর তাকে রিমান্ড হেফাজতে নেয়া হয়।

Reneta

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এপিবিএন’র চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।

এ ঘটনায় ৫ আগস্ট নিহত মেজর (অবঃ) সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে একই আদালতে মামলাটি করেন। পরে আরো ৫ জনকে আসামি হিসেবে সংযুক্ত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিনহা হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নতুন প্ল্যাটফর্ম

মে ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার ঘটনায় সন্দেহভাজন একজন আটক

মে ১৫, ২০২৬

ইরান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন: ট্রাম্প

মে ১৫, ২০২৬

হান্টা ভাইরাসে প্রতি ১০ জনে প্রাণ হারাতে পারেন ৪ জন | Hantavirus

মে ১৫, ২০২৬

পদ্মা ব্যারাজ কী, কীভাবে কাজ করবে?

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT