চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যা: দ্রুত তদন্ত ও বিচার চান অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্ত ও বিচার দ্রুত করার দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ও সিনহার পরিবার।

সোমবার মেজর (অব.) সিনহার উত্তরার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর এমন দাবি করেন অবসর নেয়া সেনাকর্মকর্তারা।

তার আগে সকালে নিহত সিনহার মা নাসিমা আক্তারসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন রাওয়ার নেতারা।

রাওয়ার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসার সাংবাদিকদের বলেন, ‘যে চলে গিয়েছে তাকে ফিরিয়ে আনতে আমরা পারবো না। কিন্তু আমার বিশ্বাস, যদি তার এই অন্যায় হত্যার বিচার হয় তবে হয়তো সিনহার মা কিছুটা হলেও শান্তি খুঁজে পাবেন।’

সেসময় অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন তার পরিবার এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের সংগঠন রাওয়া।

বিচার প্রক্রিয়া যাতে দীর্ঘায়িত না হয় সে দাবি জানিয়ে কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনকে প্রত্যাহারেও আহ্বান জানান রাওয়ার চেয়ারম্যান।

খন্দকার নুরুল আফসার বলেন, এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, সরকারের যে মনোভাব, প্রশাসনের মনোভাব, তাতে সিনহার মা-বোন খুশি, রাওয়াও খুশি। তবে কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে প্রত্যাহার করতে হবে।

‘‘আমরা চাই, দেশে এমন আর একটিও হত্যাকাণ্ড যেন না হয়। সিনহা হত্যাকাণ্ডে যেসব পুলিশ সদস্য জড়িত ছিলেন, তাদের অস্ত্র জব্দ করা হোক। সিনহা হত্যার বিচারটা দ্রুত নিষ্পত্তি হলে সিনহা কিংবা তার মতো যারা ভুক্তভোগী, তাদের আত্মা শান্তি পাবে। আর যেন কোনো মায়ের বুক খালি না হোক।’’

সিনহা হত্যাকাণ্ডে বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী তার নাসিমা আক্তার।

তিনি বলেন, ‘আমার ছেলে সব সময় বলত, বি পজিটিভ। আমিও বি পজিটিভের কথা বলব। মাননীয় প্রধানমন্ত্রী, সেনা বাহিনীর প্রধান, নৌ-বাহিনীর প্রধান আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। প্রত্যেক মায়ের প্রতিনিধি হিসেবে বলব, এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে যেন আর না হয়। এ ব্যাপারে প্রত্যেকে যেন সচেতন থাকে।’

গত ৩১ জুলাই রাত ৯টা ২৫ মিনিটে টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে মেজর (অব.) সিনহাকে গুলি করে হত্যা করে পুলিশ।

ওই ঘটনায় করা মামলায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ সাতজন গ্রেপ্তার হন।

ট্যাগ: অবসরপ্রাপ্ত মেজর সিনহাসিনহাসেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিহ্যাবের ৩ সদস্য কোম্পানি বহিষ্কার, সহ-সভাপতির পদত্যাগ

পরবর্তী

হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২০’ প্রোগ্রাম উদ্বোধন

পরবর্তী

হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২০’ প্রোগ্রাম উদ্বোধন

করোনাভাইরাস

দেশে করোনা পরিস্থিতি কি স্বাভাবিক হয়ে উঠছে?

সর্বশেষ

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT