চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিদ্ধার্থের মৃত্যুতে থমকে গেছে শেহনাজের জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে ঘুমের মধ্যেই হদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় মুখ ও বিগ বস ১৩’র বিজেতা সিদ্ধার্থ শুক্লা। কিন্তু এখন পর্যন্তও যেন তার এই অকাল মৃত্যুকে মেনে নিতে পারছে না তার ভক্ত অনুরাগী থেকে শুরু করে বলিউড। তবে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে যেন থমকে গিয়েছে তার বান্ধবী ও প্রেমিকা শেহনাজ গিল!

চঞ্চল, সর্বদা হাস্যোজ্জল শেহনাজ এক দিনের ব্যবধানেই নাকি পুরো বদলে গেছেন! বিবর্ণ হয়ে গেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী রাহুল মহাজন।

রাহুল আরো জানান বৃহস্পতিবার সিদ্ধার্থের আকষ্মিক মৃত্যুর খবর পাওয়ার পর পরই তিনি শেহনাজের সঙ্গে দেখা করতে তার বাসায় যান। সেখানে গিয়ে তিনি যে শেহনাজকে দেখেন তা আগে কখনো তিনি দেখেননি। পুরোপুরি নিশ্চুপ, ফ্যাকাসে শেহনাজকে দেখে মনে হচ্ছিল ওর উপর দিয়ে যেন এক বিরাট ঝড় বয়ে গেছে, যা ওর সব কিছু ধুয়ে মুছে দিয়ে গেছে।

এর আগে জানা যায়, সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর খবর শুনেই শুটিং বন্ধ করেছেন শেহনাজ। কান্নায় ভেঙে পড়েন তিনি। অভিনেত্রীর বাবা সন্তোখ সিং সুখ ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘শেহনাজ একেবারেই কথা বলার মতো অবস্থাতে নেই। এখনো বিশ্বাসই করতে পারছে না সিদ্ধার্থ নেই।’

এদিকে বৃহস্পতিবার শেহনাজের পাশাপাশি সিদ্ধার্থের মা রিতা শুক্লার সঙ্গেও দেখা করেন রাহুল। রাহুল জানান, ছেলের মৃত্যুর পরেও ভেঙে পড়েননি তিনি। সিদ্ধার্থের মা রাহুলকে বলেন, ‘মৃত্যু তো নিশ্চিত। কিন্তু এত তাড়াতাড়ি ওর চলে যাওয়াটা ঠিক হল না।’

রাহুলের কথায়, ‘সিদ্ধার্থ একদম অন্য রকমের মানুষ ছিল। ওর জন্য আমরা শোক পালন করবো, সেটা ও নিজেও হয়তো চাইত না। ওর মায়ের সঙ্গে দেখা করলাম। তিনিও খুব দৃঢ় মনের মানুষ। কিন্তু কোন মা চিরদিনের জন্য নিজের ছেলেকে হারানোর কষ্ট মেনে নিতে পারেন না!’

Reneta

‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তাক’সহ বেশ কয়েকটি টিভি ধারবাহিকে দেখা গেছে সিদ্ধার্থ শুক্লাকে। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা সিক্স’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে বলিউডে অভিষেক ঘটে সিদ্ধার্থের। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছেলের মৃত্যুপরিবারপ্রেমিকাবান্ধবীবিগ বসমালিড বিনোদনশেহনাজ গিলসিদ্ধার্থ শুক্লা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT