এইচটি বাংলা

সিদ্ধার্থের অকাল প্রয়াণ, মানতে পারছে না বলিউড

সিদ্ধার্থের অকাল প্রয়াণে শোকপ্রকাশ করছে বলিউডের তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থের ছবি, যিনি অকালেই মারা গেছেন, তার স্মরণে এই ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিগ বস ১৩’র বিজেতা সিদ্ধার্থ শুক্লার হঠাৎ মৃত্যুর খবরে নড়েচড়ে বসল বলিউড। হার্ট অ্যাটাকে হঠাৎই মারা যান বলিউডের এই জনপ্রিয় মুখ।

প্রথমে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারেনি কেউ। মুম্বাইয়ের কুপার হাসপাতাল কর্তৃপক্ষ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করার পর পর হইচই পড়ে যায়।

বলিউডের একাধিক টেলিভিশন ও রিয়েলিটি শো-তে অংশ নিয়েছিলেন সিদ্ধার্থ। এই কিছুদিন আগেও শহেনাজের সঙ্গে তাকে দেখা গিয়েছিল মাধুরীর ‘ডান্স দিওয়ানে’র সেটে। যেখানে শহেনাজ তার মনের কথা জানিয়ে মাধুরীকে বলেছিলেন, সিদ্ধার্থ তার একদম মনের মতো!

স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিষ্ময় প্রকাশ করেছেন অভিনেতার সহকর্মীরা। মনোজ বাজপেয়ী টুইটারে লিখেছেন, ‘এটা একটা বড় শক। যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কাছের একজন মানুষকে হারালাম। ওর আত্মা শান্তি পাক। কিন্তু এটা ঠিক হল না।’

রাবিনা ট্যান্ডন লিখেছেন টুইটারে, ‘আমি এই খবর বিশ্বাস করতে পারছি না। বারবার প্রার্থনা করছি যেন এই খবর মিথ্যে হয়। এত কর্মঠ আর সফল। আর এত ছোট বয়স।’

অভিনেত্রী টিস্কা চোপড়া লিখেছেন, ‘সিদ্ধার্থ শুক্লার আত্মার শান্তি কামনা করি। আশা করি আন্টি আর ওর বন্ধুরা এভাবে চলে যাওয়া মেনে নিতে পারবে মন কঠিন করে?’

রাহুল বৈদ্য টুইটারে লিখেছেন, ‘কোনও ভাষা নেই। কথা হারিয়ে ফেলেছি। সিদ্ধার্থ বন্ধু আমার বড় তাড়াতাড়ি চলে গেলে।’

রেশমি দেশাই নিজের টুইটারে একটা ভাঙা হৃদয়ের ইমোজি দিয়েছেন শুধু। বিন্দু লিখেছেন, ‘এত জলদি চলে গেলে। যদিও তোমার ঔজ্জ্বল্য সারাজীবন তোমার সঙ্গেই থাকবে। বিগ বসের কোনও বিজেতা তোমার মতো হতে পারবে না।’

বিষয়:বলিউড সিদ্ধার্থ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…