প্রাণের বাংলা উৎসবে মেতে উঠেছিল অস্ট্রেলিয়ার সিডনি নগরী। শনিবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজির হাজারো প্রবাসী বাংলাদেশির পদচারণায় সিডনির ব্যাংকসটাউনের পল কেটিং পার্কই যেন হয়ে গেল এক টুকরো বাংলাদেশ।
প্রথমবারের মতো বাংলাদেশ ফেস্টিভ্যাল আয়োজনের মধ্য দিয়ে তা পরিপূর্ণতা পায়।
এ যেন এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। বাঙালিয়ানার আড্ডায় মুহূর্তেই সবাই হারিয়ে যান বাংলাদেশের স্মৃতিতে, কৈশোর ও যৌবনের সেই ভালোলাগার দিনগুলিতে। অস্ট্রেলিয়ার মন্ত্রী, এমপি, মেয়র থেকে শুরু করে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত হন।
সঙ্গীত পরিবেশন করে সাঈদ ও রন্টি দাশ মঞ্চ মাতিয়ে তোলেন।







