চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিডনিতে প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যে চলছে শাকিব-বুবলীর শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

দেশ ছাড়িয়ে হাজার কিলোমিটার দূরে, সুদূর সিডনিতে চলছে শাকিব-বুবলীর সিনেমা ‘সুপার হিরো’র শুটিং। ছবিটি নির্মাণ করছেন আশিকুর রহমান। তিনি জানিয়েছেন, প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যে চলছে শাকিব-বুবলির শুটিং।

নির্মাতা আশিকুর শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, যারা শাকিব খানকে ভালবাসেন, যারা আমার শুভানুধ্যায়ী ও ভক্ত, যারা বাংলা চলচ্চিত্র কে ভালবাসেন, তাদেরকে বলতে চাই, অনেক প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমরা শুটিং চালিয়ে যাচ্ছি।

২০১৬ সালে মুক্তি পাওয়া মুসাফির ছবি পরিচালনায় মাধ্যমে আলচনায় আসেন নির্মাতা আশিকুর। তিনি আরও জানান, প্রতিদিন আমাদের টিমের উপর দিয়ে যে ঝড় যাচ্ছে তা যেন আমরা সফলভাবে মোকাবেলা করতে পারি। ষড়যন্ত্রকারীরা প্রতিদিন আমাদের উপর আঘাত করছে এবং আমরা সফলভাবে সেগুলা প্রতিরোধ করছি। সময় আসলে পুরো জাতির সামনে প্রমাণসহ প্রতারক ও ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেব।

গেল মাসের শেষের দিকে ‘সুপার হিরো’ ছবির শুটিং শুরু হয়। শুটিংয়ে যোগ দিতে ২৪ জানুয়ারি ঢাকা ছাড়েন শাকিব-বুবলী। তারপর থেকে টানা শুটিং চলে সেখানে। নির্মাতা শিল্পীদের তরফ থেকে ছবির তেমন আপডেট পাওয়া যাচ্ছিল না।

এ নিয়ে নির্মাতা আশিকুর লেখেন, আল্লাহর অশেষ রহমতে আমাদের শুটিং ভাল চলছে। প্রথম দিকে লক্ষ্য ছিল কোন রকমের তথ্য প্রকাশ ছাড়া শুটিং শেষ করা। কিন্তু আমরা সবাই চিন্তা করে দেখলাম, ‘সুপার হিরো’র সেটে প্রতিদিন আমরা যা করছি, তার প্রত্যেকটি ঘটনাই একেকটা নিউজ ইলিমেন্ট আমাদের জন্য। মুভির মূল বিষয়ের বাইরে ছোট খাটো কিছু ব্যাপার আমরা প্রত্যেকদিন শেয়ার করার চেষ্টা করবো।

খোঁজ নিয়ে জানা গেছে, আশিকুর রহমান পরিচালিত ‘অপারেশন অগ্নিপথ’ ছবিটির নির্মাণ কাজ থেমে থাকায় সেখানকার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চাপ দেয়া হচ্ছে। বলা হচ্ছে, কেন ‘অপারেশন অগ্নিপথ’ বাদ দিয়ে ‘সুপার হিরো’র শুটিং করা হচ্ছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে দলাদলি চলছে।

Reneta

‘সুপার হিরো’ ছবিটি নির্মিত হবে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে। এর গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল, প্রযোজনা করছে হার্টবিট কথাচিত্র। শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, শম্পা রেজা, সিন্ডি রোলিং, টাইগার রবি প্রমুখ। জানা গেছে, শিগগির প্রথম লটের শুটিং শেষে দেশে ফিরবেন শিল্পীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশিকুর রহমানবুবলীমুসাফিরশাকিব খানসুপার হিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT