চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচন: প্রতীক পেয়েই ‘ভোটযুদ্ধে’ প্রার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বুঝে নেয়ার পরপরই ভোটের প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। কেউ কেউ ঘোষণা করছেন নির্বাচনী ইশতেহারও।

রাজশাহী
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়।

পর্যায়ক্রমে ৫ মেয়র প্রার্থী ও ১৬০ জন কাউন্সিলর এবং ৫২জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

মেয়র পদে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার নৌকা প্রতীক ও বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে রাজশাহী জেলা বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন তপু ধানের শীষ প্রতীক বুঝে নেন।

পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এরপর মহানগরীর সাহেব বাজার এলাকায় নৌকা মার্কার প্রচারণা উদ্বোধন করেন।

Reneta

বরিশাল
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলরের ৩০ ওয়ার্ডে ৯ জন এবং সংরক্ষিত ১০ ওয়ার্ডে ৩৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল ১০টা থেকে তাদের মধ্যে প্রতীক বিতরণ শুরু হয়।

বেলা ১২টা থেকে শুরু হয় মেয়র প্রার্থীদের দলীয় প্রতীক বিতরণ। আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামি শাসনতান্ত্রিক আন্দোলনের মেয়র প্রার্থীর পক্ষে তাদের প্রতিনিধিরা প্রতীক গ্রহণ করেন। এছাড়া জাতীয় পার্টি, বাসদ ও কমিউনিস্ট পার্টির প্রার্থীরা নিজেরাই প্রতীক গ্রহণ করেন।

প্রতীক গ্রহণ করে নির্বাচন কমিশন অফিসের সামনে থেকেই মিছিল নিয়ে প্রচারণা শুরু করেন বরিশালের প্রথম নারী মেয়র প্রার্থী বাসদের পক্ষ থেকে ডা. মনিষা চক্রবর্তী।

দুপুর একটার দিকে দলীয় অফিসের সামনে থেকে প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার । অন্য প্রার্থীদের বিকাল ও সন্ধ্যা থেকে প্রচারণা শুরু করার কথা রয়েছে।

এছাড়াও প্রতীক বরাদ্ধের পর সিলেটে ভোটযুদ্ধে নেমে পড়েন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজসিটি কর্পোরেশন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT