চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি অযৌক্তিক: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১:০৯ অপরাহ্ন ১৮, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

খুলনা এবং গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনে বিএনপির দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির উদ্দেশে তিনি বলেন: আপনারা তো বাংলাদেশে অনেক দিন ক্ষমতায় ছিলেন; আপনাদের প্রশ্ন করতে চাই, বাংলাদেশের কোন নির্বাচনে আপনারা সেনাবাহিনী নিয়োগ করেছিলেন? নিজেরা যেটা করেননি, সে উপদেশ এখন ক্ষমতায় না থেকে কেন দিচ্ছেন?

বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন করেন ওবায়দুল কাদের। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: নির্বাচনের তফসিল ঘোষণার পর সব দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এখন তাদের। এরপরও সরকারের যদি কিছু করার থাকে সরকার তা করতে একটুও সংকোচ করবে না।

‘যখন আপনারা ক্ষমতায় ছিলেন, কখনও কি কোনো স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ হয়েছে? কাজেই নিজেরা যেটা প্র্যাকটিস করেননি, বিরোধী দলে এসে নিজেদের অবস্থান খারাপ দেখে, এসব আবোল তাবোল কেন বকছেন?’ বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন: যাক, এসব প্রশ্নের জবাব আমি দেবো না। এ প্রশ্নের জবাব ইলেকশন কমিশন দেবে। আওয়ামী লীগ অহেতুক কেনো এসব বিষয়ে মন্তব্য করবে।

Reneta

এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার কোনো রাজনীতি করছে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সরকার যথাযথ গুরুত্ব দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করছে। এ বিষয়ে আওয়ামী লীগ কখনো নোংরা রাজনীতি করেনি, ভবিষ্যতেও করবে না। বিএনপি নেতারা বলছেন, তাদের নেত্রীকে আন্দোলন করে মুক্ত করবেন! করুক না।

যেসব ভিআইপি এবং মন্ত্রীরা উল্টো পথে গাড়ি চালাচ্ছেন, তাদের উদ্দেশে কাদের বলেন: এখন তারা বুঝছেন না, দুদক ধরলে ঠিকই বুঝবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপিলিড নিউজসেনা মোতায়েন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

এপ্রিল ১৪, ২০২৬

চোটে মৌসুম শেষ রোমেরোর, বিশ্বকাপ শঙ্কায়!

এপ্রিল ১৪, ২০২৬

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করল ইটালি

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

অপরিশোধিত তেল সংকটে ইস্টার্ন রিফাইনারি উৎপাদন বন্ধ

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৯ শিশুর মৃত্যু

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT