চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেবে ১৪ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের সমর্থন দেবে বলে জানিয়েছেন ১৪ দলের আহবায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের মাসিক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৪ দল গাজীপুরে জাহাঙ্গীর আলম এবং খুলনায় তালুকদার আবদুল খালেককে বিজয়ী করতে এক সাথে হয়ে কাজ করবে। যদি কেউ এর মধ্যে বিদ্রোহী প্রার্থী থাকে তাহলে সময়মত তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিবে। একই সাথে ১৪ দল ছোট পরিসরে কমিটি গঠন করে নির্বাচনী এলাকায় কাজ করবে।

১৪ দলের আহ্বায়ক বলেন, যেহেতু সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে তাই মুক্তিযুদ্ধের চেতনাকে জয় করার জন্য দেশবাসীকে আহবান জানাবো।

বিএনপি-জামায়াত বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে বারবার উসকে দিতে চেয়েছে। নির্বাচন হচ্ছে জনগণের রায় দেয়ার অধিকার। যারা বারবার চেয়েছিল জনগণের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল তাদেরকে পরাজিত করতে হবে। একই সাথে দেশের উন্নয়নকে ধারাবাহিকতা বজায় রাখতে সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহবান জানান তিনি।

যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিনে ১০০ জন প্রভাবশালী নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থান পাওয়ায় ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, শুধু শেখ হাসিনার সম্মানিত হননি সম্মানিত হয়েছে দেশের মানুষ, দেশের জনগণ। তিনি আমাদের বারবার সম্মানিত করেছেন। দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আজ সাহসী নেতৃত্ব উপাধি পেয়েছেন।

Reneta

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রীর আদালতের মাধ্যমে জেলে গিয়েছেন। আদালতের মাধ্যমেই তিনি বের হবেন। আমরা চাই তারা আগামী নির্বাচনে আসুক।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আন্দোলনের হুমকি সমালোচনা করে নাসিম বলেন, তাহলে কি আইন আদালতের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে? একজন রাজনৈতিক নেতার এধরনের বক্তব্য হতে পারে না। এটা তাদের হীনমন্যতার পরিচয়।

এসময় পাশে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেন, বিএনপি কি এখন আন্দোলন করছে না খালেদা জিয়ার মুক্তির জন্য? নাকি তাদের আন্দোলন শক্তিহীন?

পরে ১৪ দলের আহবায়ক জানান, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আগামী ২৬ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১৪ দলের পক্ষ থেকে এক সমাবেশ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত কুমার নন্দী, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ প্রার্থীলিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬

পটুয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই ৫, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মোকাবেলার আহবান

জুলাই ৫, ২০২৬

বিলবোর্ড ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT