চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি কর্পোরেশনে গেছেন অপু, নেই শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
অপু শাকিব ডিভোর্স

অপু বিশ্বাসকে তালাক নোটিশ দিয়েছেন শাকিব খান। সে খবর সবারই জানা। নোটিশ পাঠানোর পর কেটে গেছে অনেকটা সময়। তালাকের বিষয়ে শুনানির জন্য শাকিব খান ও অপু বিশ্বাসকে লিখিত চিঠি দিয়ে গেল ২৪ ডিসেম্বর তলব করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন [ডিএনসিসি]।

সিটি কর্পোরেশনের ওই নোটিশে বলা হয়েছিল, ১৫ জানুয়ারি ডিএনসিসির অঞ্চল-৩-এর অফিসে ওই নোটিশের শুনানি হবে। শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে, এবং শাকিব-অপুকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ ১৫ জানুয়ারি সিটি কর্পোরেশন অঞ্চল ৩ এর অফিসে হাজির হয়েছেন অপু বিশ্বাস। জানা যায়, সাড়ে ১২ টায় নাগাদ অপু অঞ্চল ৩ এর অফিসে গিয়েছেন। কিন্তু উপস্থিত নেই শাকিব খান। জানা যায়, শাকিব খান এখন থাইল্যান্ড রয়েছেন। সেজন্য তিনি উপস্থিত থাকতে পারেননি।

ডিএনসিসি কর্মকর্তারা আগেই জানান, শাকিব খানের তালাকের নোটিশটি ডাকে ডিএনসিসির কাছে পৌঁছানোর পর তারা নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করেছেন। শুনানির দিনে দু’জনেরই বক্তব্য নেওয়া হবে। তারা যদি আবার স্বামী-স্ত্রী হিসেবে থাকতে রাজি হন, সংসার করতে কোনো বাধা থাকবে না। তা না হলে আরও দু’বার নোটিশ দিয়ে শুনানি করা হবে।

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। প্রায় ৯ বছর গোপন থাকার পর টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের খবর জানান অপু বিশ্বাস। এরপর থেকেই তাদের সম্পর্ক ভালো যাচ্ছিলো না। অবশেষে শাকিব খান অপুকে ডিভোর্স লেটার পাঠান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

মে ২০, ২০২৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

শান্ত-লিটনদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT