চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটিং সার্ভিস থাকছে আরো ১৫ দিন, আসছে ৪০০ পাবলিক বাস

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
৬:২৬ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

সিটিং সার্ভিসকে আইনি কাঠামোর মধ্যে আনার স্বার্থে ১৫ দিনের জন্য ওইসব বাসের বিরুদ্ধে ভাড়া নিয়ে চলমান অভিযান স্থগিত ঘোষণাা করেছে বিআরটিএ। বিকেলে মালিকপক্ষ এবং নাগরিক সমাজসহ ত্রিপক্ষীয় আলোচনা শেষে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান।

প্রায় ১ ঘণ্টার বৈঠক শেষে সিটিং সার্ভিসের বিরুদ্ধে চলমান অভিযান ১৫ দিনের জন্য স্থগিতের ঘোষনা দেন বিআরটিএর চেয়ারম্যান।

মালিক সমিতির কাছে আবারো সরকারি প্রতিষ্ঠান নতি স্বীকার করলো কি না এমন প্রশ্ন এড়িয়ে যান বিআরটিএ চেয়ারম্যান।

তবে বিআরটিএ’র অভিযানের সময় যেসব বাস কোম্পানি রাস্তায় বাস না নামিয়ে কৃত্রিম গণপরিবহন সংকট তৈরি করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএ। সিটিং সার্ভিস বন্ধে না হলেও এঙ্গেল, বাম্পার ও অন্যান্য অপ্রয়োজনীয় সরাঞ্জাম সরিয়ে দিতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

এর আগে সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, জনস্বার্থ বিবেচনায় রাজধানীতে সিটিং সার্ভিস ব্যবস্থা আবারও ফিরিয়ে আনা হতে পারে। এর পাশাপাশি রাজধানীবাসীর গণপরিবহণ সমস্যা সমধানে ভিন্ন চিন্তার কথা জানিয়েছেন তিনি।

বিকল্প সমাধানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মে মাসের মধ্যে ৪০০ পাবলিক বাস ঢাকার রাস্তায় নামানো বিষয়ে আলোচনা চলছে বলে জানান সেতুমন্ত্রী।

Reneta

ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (১৬ এপ্রিল) থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধ করা হয়।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটিং সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT