চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিজারের বোনের প্রশ্ন: কার কাছে ভাইয়ের আপডেট চাইবো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক মোবাশ্বের হাসান সিজারের নিখোঁজের ৬ দিন পার হলেও তার কোন খোঁজ না পাওয়ার ঘটনায় উদ্বিগ্ন তার পরিবার, বন্ধু, সহকর্মী এবং সহপাঠীরা। পরিবারের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়, সিজারের ফিরে আসার অপেক্ষায় দিন কাটছে তাদের।

সিজারের নিখোঁজের পঞ্চম দিনে বিষয়টি নিয়ে তার বোন তামান্না তাসনিম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি জানতে চেয়েছেন, সবাই যখন ফোন করে আপডেট জানতে চায়, তখন তিনি কোথা থেকে আপডেট দেবেন? তিনি কার কাছে আপডেট চাইবেন তাও জানেন না।

ফেসবুক স্ট্যাটাসে তামান্না তাসনিম লিখেছেন, ‘‘আজকে পঞ্চম দিন। আমি ভাইয়াকে ‘ইন্টেলেকচুয়াল’ বলে ক্ষেপানোর চেষ্টা করতাম। দেখা যেত, আমার এই ইন্টেলেকচুয়াল ভাই, গোটা দুনিয়া চষে বেড়ালেও মাঝে মাঝে ছোটোখাটো বিষয়ে সমাধান খুঁজে পেতো না। আমি সেই সময়গুলাতে কাজটা করে দিলে বলতো যে ‘এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কিভাবে’! আমার মাথার সাথে মাথা লাগিয়ে রাখতো এভাবে। বলতো এভাবে নাকি আমার বুদ্ধি ওর মধ্যে ট্রান্সফার হয়ে যাবে যাবে। হায়রে! এই বোকা বুদ্ধি দিয়েও যদি তোমাকে ফিরিয়ে আনতে পারতাম!

ভাইয়ার খুব পছন্দের একজন শিক্ষক হচ্ছেন গীতিআরা নাসরিন। কোনো একটা অজ্ঞাত কারণে আমার চুল খোলা থাকলে ও বলতো যে আমাকে নাকি ম্যাডামের মতো লাগে, আমার হাসিও নাকি ম্যাডামের মতো। আজকে ভার্সিটিতে ম্যাডামের সাথে, ওর বন্ধুদের সাথে দেখা হলো। একজন ভাইয়া ঢাকার বাইরে থেকে এসেছেন আজকে সকালে। উনার নিজেরও নিশ্চই পরিবার আছে। কিন্তু উনি বাস থেকে নেমে সোজা ভার্সিটিতে চলে এসেছেন। চোখেমুখে তার ক্লান্তি স্পষ্ট। কিন্তু তবুও দাবি জানিয়ে যাচ্ছেন। আহারে এতো ভালোবাসা ওর জন্যে। এতো কান্না ওর জন্যে। কারও হৃদয় কি ছোয় না এতো আবেগ?

পড়াশুনা করতে দেশের বাইরে যখনই গেছে এরকম বাংলাদেশের পতাকা আর টিশার্ট সাথে নিয়ে গেছে। এগুলা ছাড়া ওর প্যাকিং কমপ্লিট হতো না কখনো। আর সেই দেশের মাটিতে আজ ৫ দিন ধরে ও নিখোঁজ! অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড থেকেও ওর বন্ধুরা অস্থির হয়ে আছে। সবাই আমার কাছে আপডেট চায়! আমি কোথা থেকে আপডেট দিবো? আমি কার কাছে আপডেট চাইব বলতে পারেন?’’

ট্যাগ: মোবাশ্বের হাসান সিজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক সপ্তাহ আগে রোনালদোর রাজ্যে রাজকন্যা

পরবর্তী

বিচারপতির দুর্নীতি অনুসন্ধান বন্ধে চিঠি: রায় মঙ্গলবার

পরবর্তী

বিচারপতির দুর্নীতি অনুসন্ধান বন্ধে চিঠি: রায় মঙ্গলবার

অভিযুক্ত আরিফের ছবি, যিনি মেয়েদের ব্ল্যাকমেল করে নৈতিকতা লঙ্ঘন করতেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ব্ল্যাকমেল করে অনৈতিক সম্পর্ক গড়া আরিফ কোথায়?

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT