চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিজারকে ফিরিয়ে দিতে দুই মার্কিন বিশ্ববিদ্যালয়ের অনলাইন পিটিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
নর্থ সাউথের শিক্ষক সিজার নিখোঁজের বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ সহকারী অধ্যাপক মোবাশ্বের হাসান সিজারকে খুঁজে বের করার দাবিতে আরও একটি অনলাইন পিটিশন শুরু করেছে যুক্তরাষ্ট্রের দু’টি বিশ্ববিদ্যালয়।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির সিকিউরিটি স্টাডিজ প্রোগ্রাম-এর সহযোগী অধ্যাপক সি. ক্রিস্টিন ফেয়ার এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিকস অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক আলী রিয়াজ মিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আবেদন জানিয়ে পিটিশনটি চালু করেছেন।

চেঞ্জ.ওআরজি ওয়েবসাইটের মাধ্যমে এই পিটিশনের বিষয়বস্তু হিসেবে দেয়া বিবৃতিতে লেখা হয়েছে:
‘অধ্যাপক মোবাশ্বের হাসান, বাংলাদেশের ঢাকার অধিবাসী রাষ্ট্রবিজ্ঞানের এক তরুণ অধ্যাপক। তিনি প্রায় এক সপ্তাহ ধরে নিরুদ্দেশ। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন তাকে তাৎক্ষণিকভাবে খুঁজে বের করে ফিরে আসা নিশ্চিত করা হয়।

সময় এখানে খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে এটা নিশ্চিত করুন যেন ড. হাসান বাংলাদেশের আরেকটি ‘গুম’-এর ঘটনা না হয়ে যান। এখনই এ ব্যাপারে ব্যবস্থা নিন।’

এরপর সিজারের সংক্ষিপ্ত পরিচিতি এবং গণমাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবরের লিংক উল্লেখ করা হয়। তারপর সিজারের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে লেখা হয়, ‘গত ১০ সপ্তাহে এক সাংবাদিক, এক বই আমদানীকারক এবং এক ব্যবসায়ীসহ কমপক্ষে ১০ জন ‘নিখোঁজ’ হয়েছেন। জোরপূর্বক গুম করার ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৫০ জনের গুম হওয়ার খবর পাওয়া গেছে।

বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং পরিবারের সদস্যরা বারবার বিভিন্ন সরকারি সংস্থা, বিশেষ করে র‌্যাবকে এসব গুমের ঘটনার পেছনে দোষী বলে দাবি করেছে।’-4 Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

পিটিশনে বলা হয়, মোবাশ্বের হাসান সিজারের নিরুদ্দেশ হওয়ার পর থেকে তাকে নিরাপদে ফিরিয়ে আনা তো দূরের কথা, খুঁজে বের করার চেষ্টাও সরকার যথেষ্ট দ্রুত এবং তৎপর নয়। তাই এই পিটিশনে জনগণের সই নেয়ার মাধ্যমে আয়োজকরা চাইছেন বাংলাদেশ সরকারকে মনে করিয়ে দিতে, সরকারের দায়িত্ব মতপার্থক্য নির্বিশেষে দেশের সব জনগণকে রক্ষা করা।

এর আগে সিজারকে ফিরিয়ে দেয়ার দাবিতে অনলাইন পিটিশন শুরু করে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন সিজার। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গোপিটিশন.কম ওয়েবসাইটের মাধ্যমে ওই অনলাইন পিটিশনটি চালু করেন লুসি ওয়েস্ট, ড. শ্যানন ব্রিনক্যাট ও ড. লি মরগেনবেসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোবাশ্বের হাসান সিজারসিজার নিখোঁজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT