চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গেল ডিজিট সুদের হারে বাংলাদেশ

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৪:৫৪ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

অবশেষে ঋণের ওপর সিঙ্গেল ডিজিট সুদ হারের পথে বাংলাদেশের ব্যাংকিং খাত। পরীক্ষিত এবং নিয়মিত গ্রাহকদের ইতোমধ্যে ৯ শতাংশে এমনকি এর চেয়েও কম হারে ঋণ দেওয়া শুরু করেছে ব্যাংকগুলো। ঋণ পুনঃতফশিল করার নিয়ম একটু সহজ করা এবং আমানতের সুদের হার কমাতে পারায় কম সুদে ঋণ দেয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। তবে, এই অসাধ্য সাধনের পরও বিনিয়োগ কাংখিত হারে না বৃদ্ধি হওয়াটা অস্বাভাবিক ঠেকছে তাদের কাছে।

খুব বেশিদিন নয়, ব্যাংকগুলো রীতিমতো কাড়াকাড়ি করে আমানত নিতো, ঋণ দিতো গড়ে ১৩ থেকে ১৮ শতাংশ সুদে। ক্ষেত্রবিশেষে এর চেয়ে বেশি সুদে ঋণ নিতে বাধ্য হতেন উদ্যোক্তারা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী, রাষ্ট্রের সবার দ্বারে দ্বারে ঘুরেছেন তারা, সুদের হার একটু যদি কমে সেই আশায়।

অর্থমন্ত্রী একাধিক অনুষ্ঠানে বলেছেন, সুদের হার কমানোর কোনো ম্যাজিক নেই তার হতে। আরো বলেছিলেন, বেসরকারী ব্যাংকের উদ্যোক্তারাই যেহেতু শিল্পপতি, চাইলে তারাই কম সুদে আমানত নিয়ে কম হারে ঋণের ব্যবস্থা করতে পারেন। শেষ পর্যন্ত সুদের হার কমেছে।

Banglabid

কারণ হিসেবে অবশ্য ৫ জানুয়ারির নির্বাচনের আগের সহিংসতা, অনিশ্চয়তার ফলে বিনিয়োগ স্থবিরতায় ব্যাংকের আমানতের পাহাড় জমতে থাকা একটা বড় ভুমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।

সোনালি ব্যাংক সিইও প্রদীপ কুমার দত্ত বলেন , সিঙ্গেল ডিজিটে আমাদের একটা গ্রাহকের বড় অংশকে ঋণ দিয়েছি, প্রায় সাড়ে সাতশ কোটি টাকা দিয়েছি।

সুদের হার কম, তার অর্থ এই নয় যে ব্যাংকে গ্রাহকের ভাটা পড়েছে, বরং এই সুযোগে অনেক অযোগ্যরা উদ্যোক্তা বনে যেতে চাইছেন। তাই সতর্ক আছেন ব্যাংকাররা।

Reneta

রূপালী ব্যাংকের সিইও এম ফরিদউদ্দিন আহমেদ বলেন, ১৪ শতাংশের বেশি কোন ব্যাংকের ঋণের সুদের হার হতে পারবে না। রিবেট আগেও ছিলো রিবেট এখনো আছে, সেটার হিসাবে যখন করা হবে দেখা যাবে এটা বছর শেষে সিংগেল ডিজিটে চলে আসবে।

ভালো উদ্যোক্তর আশায় রয়েছেন ব্যাংকাররা, বিনিয়োগ ঘুড়ে দাড়াবে শিগগিরই।

এসআইবিএল ব্যাংকের সিইও শফিকুর রহমান বলেন, জটিল একটা পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ব্যবসায়ী মহল একটা অনিশ্চিয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে আস্থার একটা সংকট এটা যদি কাটানো যায় বা আমরা যদি কাটিয়ে দিতে পারি তবে দেশের এ পরিস্থিতি থাকবে না।

সুদের হার কমতে কমতে এমন জায়গায় নেমেছে যে বড় ব্যাংকগুলো গ্রাহক টানতে সিঙ্গেল ডিজিটে হোম লোনসহ কিছু কিছু কনজিউমার লোন দেয়ার বিজ্ঞাপন দিচ্ছে গণমাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যাংকব্যাংক ঋণসুওদর হার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়

আগস্ট ১০, ২০২৬

আড্ডার মাঝে অজিদের নিয়ে অনেক কথাই বললেন তাসকিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের বিশেষ নৈশভোজ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT