চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গেল ডিজিট সুদের নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ১৪, জুন ২০১৯
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

সিঙ্গেল ডিজিট (এক অংক) সুদে ঋণ দেওয়ার ব্যাপারে ব্যাংকগুলোকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে চলতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বেলা ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করেছি, যাতে সুদটা সিঙ্গেল ডিজিটে থাকে। এ জন্য ব্যাংকগুলোকে সুবিধাও দিয়েছি। কিন্তু অনেক বেসরকারি ব্যাংক সেটা মানেনি। এবার বাজেটে নির্দেশনা দেওয়া আছে—এ ব্যাপারে কঠোর অবস্থানে যাওয়া হবে।’

তিনি বলেন, ‘ব্যাংকগুলোকে নিয়ম মেনে চলতে হবে। ঋণের সুদ যেন ডাবল ডিজিটে না হয়। তাহলে আমাদের বিনিয়োগ বাড়বে। আর চক্রবৃদ্ধি আকরে সুদ হতে থাকলে মানুষ আর ব্যবসা করতে পারবে না। এদিকটাতে আমরা বিশেষভাবে ব্যবস্থা নিচ্ছি। অনেক আইন আমরা সংশোধন করবো; সে ব্যবস্থা নিচ্ছি।’

এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ব্যাংক কোম্পানি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনাসহ ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়াআর্থিক খাত ও শেয়ার বাজার সংস্কার একান্তভাবে জরুরি বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে একটি গতিশীল বন্ড, ট্রেজারী বিল ইত্যাদি ব্যবহারে উৎসাহীত করবো।

Reneta

এছাড়া আরো যেসব সংস্কার করা হবে সেগুলো হচ্ছে-পর্যায়ক্রমে মূলধন ও পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়ানো হবে। ব্যাংক কোম্পানি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।

এছাড়া যেসকল ঋণ গ্রহিতা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন পরিশোধ না করার জন্য ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অসুস্থতায় প্রথমবারের মতো বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত বছরগুলোতে বাজেটোত্তর সংবাদ সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে হলেও এবারই প্রথম রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন শুরু হয়।

সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের জন্য ‘স্মার্ট’ বাজেট পেশ হয়। নতুন অর্থবছরে বাজেটের প্রস্তাবিত আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণের সুদব্যাংকব্যাংক ঋণ
শেয়ারTweetPin

সর্বশেষ

নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি উচ্চগতির পেট্রোল বোট

জুলাই ২, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT