চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুর নেয়া হতে পারে এটিএম শামসুজ্জামানকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ১০, মে ২০১৯
বিনোদন
A A

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হতে পারে দেশের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। এরইমধ্যে তাকে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান তার স্ত্রী রুনি জামান।

৩০ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে আছেন দেশের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। মাঝখানে একবার লাইফ সাপোর্ট খুলে দেয়া হলে কয়েক ঘন্টার মধ্যে অবস্থা বেগতিক দেখে আবারও লাইফ সাপোর্ট দেয়া হয় তাঁকে। প্রায় ১০ দিনের বেশী সময় ধরে লাইফ সাপোর্টে থাকা এটিএমের উন্নত চিকিৎসার জন্য এবার সিঙ্গাপুর পাঠানোর প্রক্রিয়া চলছে।

রুনি জামান বলেন, শুক্রবার উনার (এটিএম শামসুজ্জামান) অবস্থার খোঁজ খবর নিতে এসেছিলেন ডা. সামন্ত লাল সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তারা কাগজ পত্র নিয়ে গেলো। প্রধানমন্ত্রী দেশে আসার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর কথাও তারা আমাদের জানালেন।

শুক্রবার (১০ মে) সকালে এটিএম শামসুজ্জামানের বর্তমান অবস্থা দেখতে গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এটিএম শামসুজ্জামানের সর্বশেষ অবস্থা জানিয়ে ডা. সামন্ত লাল চ্যানেল আই অনলাইনকে বলেন, এটিএম শামসুজ্জামানকে উন্নত চিকিৎসা কীভাবে দেয়া যায় সে বিষয়েই আজকে কথা হলো। তাঁর অবস্থা আগের মতোই, অপরিবর্তিত।

চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো কিছুই ফাইনাল নয়। প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশের বাইরে আছেন, তিনি এলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে তাদের কাগজ পত্র রেডি করা হচ্ছে।

Reneta

গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। মল-মূত্র বন্ধ হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়। ওইদিন রাত এগারোটার দিকে তাকে ভর্তি করা হয় রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে। তারপর দিন দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয় এটিএম শামসুজ্জামানকে। এরপর অবস্থার আরো অবনতি হলে ৩০ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে রাখা হয় কিংবদন্তি এই অভিনেতাকে।

ষাটের দশকের শুরুতে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনী ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করলেও খল অভিনেতা হিসেবেই জনপ্রিয়তা পান এটিএম।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’। ২৬ এপ্রিল ছবিটি দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উন্নত চিকিৎসাএটিএম শামসুজ্জামানরুনি জামানলিড বিনোদনসামন্ত লালসিঙ্গাপুরহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

যে পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক

মে ১৩, ২০২৬

সিস্টেমের গ্যাঁড়াকলে হাজারো রেমিট্যান্স যোদ্ধা

মে ১৩, ২০২৬

সরকারকে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

মে ১৩, ২০২৬

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি শুরু ২৪ মে থেকে

মে ১৩, ২০২৬

একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT