সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
গণফোরামের কেন্দ্রীয় সদস্য এবং ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়ক লুতফুর রহমান হামিম চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ড. কামাল ঢাকায় শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
লুতফুর রহমান হামিম জানান, ড. কামাল হোসেন সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১২টার পর ঢাকায় পৌঁছেছেন। তিনি সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসা নিতে।
ড. কামালের দেশে ফেরার কথা ছিল রোববার রাতে। স্ত্রী হামিদা হোসেনের পাসপোর্ট জটিলতায় তার দেশে ফিরতে দেরি হয়েছে।
গত ২০ জানুয়ারি রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান।







