ভারতে আসছে ‘সিগারেটস আফটার সেক্স’

ব্যান্ডের চার সদস্যের কালো ও সাদা ছবি, তারা স্টেজে পারফর্ম করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আমেরিকান পপ ব্যান্ড ‘সিগারেটস আফটার সেক্স’ আগামী ডিসেম্বরে ভারতে আসছে। মঙ্গলবার বিকেলে এই ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
ভারতের পুনেতে আয়োজিত এই কনসার্টের ঘোষণা দেয়ার সাথে সাথে তা রীতিমতো ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। কনসার্টের স্থান, সময় আর টিকেট কেনার পদ্ধতিসহ আরও অনেক তথ্য জানার জন্য ব্যান্ডটির দক্ষিণ এশিয়ার ভক্তরা একের পর এক কমেন্ট করতে থাকেন সেখানে। এরপর ‘বারকোডি এনএইচসেভেন উইকেন্ডারস’ এর অফিশিয়াল পেজ থেকেও পুনের কনসার্টের বিষয়ে নিশ্চিত করা হয়।
এই ব্যান্ডের আছে অসংখ্য জনপ্রিয় গান। তার মধ্যে ‘নাথিংস গনা হার্ট ইউ বেবি’, ‘অ্যাফেকশন’, ‘প্লিজ ডোন্ট ক্রাই’ অন্যতম। ৮ থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই কনসার্টে ‘সিগারেটস আফটার সেক্স’ ছাড়াও পারফর্ম করবেন গিটার বাদক স্টিভসহ আরও অনেক আন্তর্জাতিক তারকা।
‘সিগারেটস আফটার সেক্স’ এর অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টের ঘোষণা:



