চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএমভির আয়োজনে একঝাঁক তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
বৈশাখে সিএমভির গানের সম্ভার

বৈশাখে সিএমভির গানের সম্ভার

পহেলা বৈশাখ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি প্রকাশ করেছে তারকাবহুল কিছু অডিও-ভিডিও গান। এরমধ্যে বৈশাখ উপলক্ষে প্রকাশিত দুটি মিউজিক ভিডিও সাড়া ফেলেছে। একটি আসিফ-কনার কণ্ঠে ‘পূজারিণী’। জীবন মাহমুদের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিওটি নির্মাণ করেছেন তপু খান।

অন্য আলোচিত ভিডিওটি রনির কণ্ঠে রক মিউজিক্যাল ফিল্ম ‘না’। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন নাজিফা তুষি ও জায়েব। আর ভিডিওটি নির্মিত হয়েছে প্রেক্ষাগৃহের ব্যানারে।

এদিকে সিএমভির বৈশাখী চমক হিসেবে শিগগিরই মুক্তি পাচ্ছে নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহর প্রথম মিউজিক ভিডিও ‘কথা দাও তুমি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। জনি হকের কথায় সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। আর ভিডিওটির মূল চমক হিসেবে থাকছে মেহজাবিনের অভিনয়। সঙ্গে থাকছেন সাজ্জাদ।

সিএমভি প্রকাশ করেছে কয়েকটি অডিও গান। জিপি ও ইয়োন্ডার মিউজিকে প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে পিন্টু ঘোষের ‘দুঃখ আহারে’। জয় শাহরিয়ারের সুর ও সংগীতে গানটি লিখেছেন মাহমুদ মানজুর। মিনারের ‘চোখ’। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজনে মুশফিক লিটু। মালার ‘বন্ধু রে’। কথা ও সুর শিল্পী নিজেই করেছেন। আর সংগীতায়োজন করেছেন চিরকুটের ইমন চৌধুরী। শাওন গানওয়ালার ‘মন ভালো নেই’। গানটির কথা ও সুর-সংগীতায়োজন করেছেন ভাইকিং ব্যান্ডের সেতু চৌধুরী। আরও এসেছে নতুন ভার্সনে বৈশাখের গান ‘এসো হে বৈশাখ’। মুশফিক লিটুর সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন নাজির মাহমুদ।

সিএমভির বৈশাখী আয়োজন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান কর্তা এস কে সাহেদ বলেন, ‘ভিডিও নয়, আমরা বরাবরই শুদ্ধ বাংলা গানের সঠিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য ভালো ভালো গান তৈরি করে সেটি শ্রোতাদের কাছে প্রকাশের ব্যবস্থা করা। অডিও গানের পাশাপাশি চেষ্টা করি কিছু গল্পনির্ভর ভিডিও প্রকাশের। এই বৈশাখেও সেই চেষ্টা ছিল।’

Jui  Banner Campaign
ট্যাগ: সিএমভি
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT