চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএনজি-অটোরিকশাই যেন লোকাল বাস

নাসিমুল শুভনাসিমুল শুভ
২:০৬ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৭
জনপদ, ঢাকা
A A

‘গুলিস্তান একজন, গুলিস্তান একজন’ রাজধানীর লোকাল বাসগুলোর চিরচেনা ডাক। পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সেই লোকাল বাসগুলো না চললেও চলছে সেসব বাসের চিরচেনা হাঁকডাক। তবে মজার ব্যাপার হলো অন্যান্য দিন যেসব অটোরিকশা চালকরা ‘যাবো না’ বলে বসে থাকেন, আজ তারাই চেঁচিয়ে যাত্রী ডাকছেন এভাবে।

গণপরিবহনের সংকট থাকায় তারা যাত্রী পেয়েও যাচ্ছেন প্রায় সঙ্গে সঙ্গে। একটি অটোরিকশায় এমনিতে ৩ জন বসলেও আজ ভেতরে গাদাগাদি করে বসছে অন্তত ৪-৫জন যাত্রী। আর যারা একা গন্তব্যে যেতে সিএনজি অটোরিকশা চাইছেন তাদের গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।

অটোরিকশা চালকদের কয়েকজন জানান, বেশিরভাগ যাত্রীই কাছের গন্তব্যে যেতে চাইছে। এতো কাছের দূরত্বে মিটারে যাওয়া পোষায় না বলেই এভাবে লোকাল বাসের মতো যাত্রী নেয়া হচ্ছে। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ অস্বীকার করেছে তারা।

তাই কাছের গন্তব্যে যেতে অনেকেই রিকশা খুঁজছে। তবে আজ রিকশাওয়ালারাও ইচ্ছা মতো ভাড়া বাড়িয়ে দাম হাকাচ্ছে। ৩-৪ বার ভাড়া নিয়ে তর্ক করে হার মেনেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিবুল আলম। বাধ্য হয়েই দ্বিগুণ ভাড়ায় মগবাজার যাচ্ছেন তিনি।

Reneta

মহাখালী থেকে নাবিস্কো মোড়, তিব্বত, সাতরাস্তা পর্যন্ত রাস্তার দু’পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে দূরপাল্লার বাস। এই অচল বাসগুলোর পাশ কাটাচ্ছে সারি সারি সবুজ-ধূসর সিএনজি অটোরিকশা। ব্যক্তিমালিকানার গাড়ি তো আছেই।
দেশব্যাপী পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে জনপরিবহনশূন্য রাজধানীর এটিই ছিলো খণ্ডচিত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবহন ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT