চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিআরবি’তে হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী: রেলমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, বাংলাদেশ
A A

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সিআরবি’তে হাসপাতাল হবে, কি হবে না- এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে রেলওয়ের আর কোনো মতামত দেয়ার সুযোগ নেই।

আজ শনিবার দুপুরে পুরোনো রেলস্টেশন এলাকায় প্রস্তাবিত রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের জায়গা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নুরুল ইসলাম সুজন আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তক্রমে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তির আওতায় সিআরবি’তে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ফলে এ বিষয়ে রেলওয়ে বা রেলপথ মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত দেওয়ারও সুযোগ নেই।’

হাসপাতালের নির্মাণের জন্য মাঠ পর্যায়ে কাজ শুরুর পরপরই পাল্টাপাল্টি অভিযোগ এসেছে মন্তব্য করে তিনি বলেন, ‘এসব অভিযোগ যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। বিষয়টি এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। চট্টগ্রামের মন্ত্রী-এমপি ও নেতারা যদি সিআরবিতে হাসপাতাল না চান তারা প্রধানমন্ত্রীকে জানাবেন। তারা না চাইলে প্রধানমন্ত্রীও চাইবেন না।’

কালুরঘাট রেলসেতুর সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নের কাজ চলছে বলে জানান রেলপথমন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সেতুর উচ্চতা ৪.৬ মিটার। নদীর নাব্যতা ও নৌ-যান চলাচলের বিষয়টি বিবেচনায় রেখে এটাকে এখন ১২ দশমিক ২ মিটার উচ্চতায় নির্মাণ করতে হবে। এ ব্যাপারে কাজ চলছে।

বাসস জানায়, রেলমন্ত্রী চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের চলমান প্রকল্প ও কাজ তদারকি করতে যান। ফেরার পথে স্টেশনের বাইরে পার্কিংয়ে অবৈধ ট্রাক এবং ময়লা আবর্জনা তার নজরে আসে। পরে কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে তিনি পার্কিংয়ের আয়-ব্যয়ের হিসেব জানতে চান।

সন্তোষজনক জবাব দিতে না পারায় মন্ত্রী তাৎক্ষণিক বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

ট্যাগ: চট্টগ্রামনুরুল ইসলাম সুজনরেলপথমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমি আইনগত ব্যবস্থা নিবো: জায়েদ খান

পরবর্তী

ছিনতাইয়ের ৪১ দিন পর ভুট্টা ক্ষেতে মিলল ১ বস্তা ব্যালট

পরবর্তী
প্রাকৃতিক পরিবেশে পুলিশ ও স্থানীয় মানুষজনের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিনতাইয়ের ৪১ দিন পর ভুট্টা ক্ষেতে মিলল ১ বস্তা ব্যালট

চেলসি ও সেন্টার দলের খেলোয়াড়রা ফুটবল খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেপা নৈপুণ্যে চেলসির দুর্দান্ত জয়

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT