সিংহের মুখ থেকে পাঁচ বছর বয়সী সন্তানকে রক্ষা করলেন তার মা। যুক্তরাষ্ট্রের কোলারাডোতে এ ঘটনা ঘটেছে। বাড়ির সামনে খেলার সময় সিংহের হামলার মুখে পড়েন ওই শিশু। শিশুটিকে কামড়ে ধরলে; মা সিংহের মুখ খুলে শিশুটিকে বের করে আনেন।
স্থানীয় পুলিশ জানানিয়েছে, অ্যাসপেনের কাছে ঐ বাসাটিতে শিশুটির চিৎকার শুনে মা দৌড়ে বেরিয়ে আসেন এবং তার ছেলের ওপর একটি পাহাড়ি সিংহকে দেখতে পান।
শিশুটি মুখে, মাথায় এবং ঘাড়ে আঘাত পেয়েছে, তবে বর্তমানে ডেনভারের একটি হাসপাতালে ভালো অবস্থায় আছে বলে জানা যাচ্ছে। অবশ্য, ওই ঘটনার পর সিংহকে দু’টিকে মারা হয়েছে।
অজ্ঞাতনামা মায়ের বরাত দিয়ে স্থানীয় পুলিশ বলছে, তিনি সিংহটির একটি পা জাপটে ধরে ডান হাত সিংহের মুখের ভেতরে ঢুকিয়ে প্রাণীটির মুখ থেকে তার ছেলের মাথা বের করে আনেন।







