চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ৩ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

শাহ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে: দিনাজপুরের ঘোড়াঘাটে সাড়ে তিন বছর বয়সী ভাগ্নিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামা লাল মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুরের সময় শিশুটি বাড়ির পাশের ক্ষেতে খেলছিল। এসময় শিশুটিকে একা পেয়ে মামা লাল মিয়া ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে রাতে মেয়েটির চাচা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মামাকে রাতেই আটক করে।

ওসি আজিম উদ্দিন আরও জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে এনে থানায় শিশুটির চাচা মামলা দায়ের করেছে। রাতে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মামা লাল মিয়াকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির মামা ধর্ষণচেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ সোমবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শাহ নেওয়াজ জানান, রোববার রাত ৮টায় ভিকটিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়েছি। বাড়িতে গিয়ে নার্স সার্বক্ষণিক শিশুটির খোঁজ খবর নিচ্ছে। শিশুটির যদি বেশি সমস্যা দেখা দেয় তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে বলে কর্তব্যরত চিকিৎসক জানায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যে বার্তা দিলেন আইজিপি

এপ্রিল ২৫, ২০২৬

এসএসসির ‘প্রশ্নফাঁস’ সংবাদের বিষয়ে যা জানালো শিক্ষা বোর্ড

এপ্রিল ২৫, ২০২৬

ভুয়া বিজ্ঞাপনে ডিপফেক প্রযুক্তি: প্রতারক চক্র গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াম অর্চি: লন্ডনের দুই উৎসবে দুই ছবি

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে ইরানের দাবি ও আপত্তি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT