প্রায় সাড়ে সাতশ কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের বেতন অগ্রিম প্রদান করেছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোমবার কোম্পানিটি এই অগ্রিম বেতন প্রদান করেছে।
কোম্পানি জানায়, এটি শুধু বীমা সেক্টরে নয়, পুরো আর্থিক সেক্টরের জন্য একটি অনন্য নজীর হয়ে থাকবে বলে বিশ্বাস করি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি কর্তৃপক্ষ জানায়, করোনার ভাইরাসের কারণে সরকার আগামি ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় মার্চ মাসের বেতন ৫ এপ্রিলের পরে দেওয়া হত। কিন্তু দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এবং কোম্পানি তার কর্মকর্তা কর্মচারীদের প্রতি দায়বদ্ধতার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
জাতির এই দুর্যোগ মুহূর্তে প্রত্যেককে এভাবে যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিত বলে মনে করছে প্রতিষ্ঠানটি।








