চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে তিন বছর নিষিদ্ধ টেলর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। জুয়াড়ির প্রস্তাবের ব্যাপারে আইসিসিকে জানাতে বিলম্ব করায় এই নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে টেলরের নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে টেলরের অপরাধ হিসেবে জুয়ারির প্রস্তাবের বিষয়টি না জানানোর পাশাপাশি ডোপিং কোড লঙ্ঘনের বিষয়টিকেও উল্লেখ করা হয়েছে।

২৮ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হবে টেলরের এ নিষেধাজ্ঞা। সাবেক এই জিম্বাবুয়ে অধিনায়ক নিষেধাজ্ঞার ব্যাপারটি মেনে নিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।

২০০৪ সালের এপ্রিল মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন টেলর। ১৮ বছরের বর্ণিল ক্রিকেটীয় ক্যারিয়ারে জিম্বাবুয়ের হয়ে ৩৪টি টেস্ট ও ২০৫ টি ওয়ানডের পাশাপাশি খেলেছেন ৪৫ টি-টুয়েন্টি ম্যাচ।

তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বমোট ৭৯৩৮ রান করেছেন জিম্বাবুয়ের এ ব্যাটার। নিষেধাজ্ঞার আগে ঘরের মাঠে ২০২১ সালের জুলাই মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে শেষবার মাঠে নেমেছিলেন টেলর।

২০১৯ সালের অক্টোবরে ভারতীয় এক ব্যবসায়ীর থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পান টেলর। হুমকির মুখে পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে আইসিসিকে তৎক্ষণাৎ বিষয়টি জানাননি তিনি। টেলর নিজেই জানিয়েছেন এসব কথা।

Reneta

গত সোমবার দীর্ঘ এক টুইটার পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন টেলর। পুরো ঘটনা বর্ণনার জন্য বিলম্বের কারণও ব্যাখ্যা করেছেন ডানহাতি ব্যাটার।

‘আইসিসিকে অভিযোগ জানাতে আমার ৪ মাস লেগেছে। জানি এটা অনেকবেশি সময়, পরিবারের সুরক্ষার কথা ভেবে নিশ্চুপ ছিলাম। নিজেই আইসিসির সাথে যোগাযোগ করেছি এবং ভেবেছিলাম আমার পরিস্থিতিটা ব্যাখ্যা করতে পারলে তারা বিলম্বের ব্যাপারটা বুঝতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা বুঝতে পারেনি। তাই আমিও এ ব্যাপারে চুপচাপ থাকতে পারি না। দুর্নীতির বিরুদ্ধে আমিও অনেক সেমিনারে অংশ নিয়েছি এবং জানি সময়মতো জানানো কতোটা জরুরি।’

মূলত স্পন্সরশিপ এবং জিম্বাবুয়েতে একটি টি-টুয়েন্টি লিগ আয়োজনের বিষয়ে আলোচনার জন্য টেলরকে ভারতে আমন্ত্রণ জানান দেশটির এক ব্যবসায়ী। এমন বলেছেন টেলর। ভারতে আসার পর হোটেলরুমে ওই ব্যবসায়ী তাকে কোকেন খাওয়ার আমন্ত্রণ জানালে সাড়া দেন জিম্বাবুইয়ান তারকা।

কোকেন খাওয়ার সেই ভিডিও নিয়ে পরেরদিন টেলরকে ব্ল্যাকমেইল করতে হোটেলরুমে আসেন ৬ জন। সেখানে তাকে ১,৫০০০ ইউএস ডলার দিয়ে ফিক্সিংয়ের ব্যাপারে প্রাথমিক চুক্তি সারে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিজিম্বাবুয়েটুইটারটেলরফিক্সিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT