চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া দিচ্ছেন খালেদ মাহমুদ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১০:০৩ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
সিঙ্গাপুর নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে খালেদ মাহমুদকে

সিঙ্গাপুর নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে খালেদ মাহমুদকে

অজ্ঞান অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল খালেদ মাহমুদ সুজনকে। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে যখন সিঙ্গাপুর নেওয়ার হচ্ছিল, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় সাড়া দিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের গ্লেনিয়াগ্লেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে তাকে। সেখানেও সাড়া দিচ্ছেন সুজন। বড় ভাইয়ের সঙ্গে কথাও বলেছেন। কথার এক ফাঁকে কেঁদে ফেলেন তিনি।

খালেদ মাহমুদের সঙ্গে সিঙ্গাপুরের হাসপাতালে আছেন বিসিবির চিকিৎসক মনিরুল আমিন। তার বরাতে বিসিবি জানিয়েছে, সুজনের অবস্থা স্থিতিশীল। বুধবার সকালে আরও একবার তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলাদেশ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন মনিরুল আমিনের সঙ্গে। চ্যানেল আই অনলাইনকে তিনি জানালেন, ‘আমরা আশা করছি, দুই-তিনদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে সুজন। মুখে লাগানো দুটি পাইপের মধ্যে একটি খুলে ফেলা হয়েছে। উন্নতি হচ্ছে তার। হাসপাতালে সুজন তার বড় ভাইয়ের সঙ্গে কথাও বলেছে।’

এর আগে সোমবার রাত ১১.৫০ মিনিটে সুজনকে ইউনাইটেড হাসপাতাল থেকে বিমানবন্দরে নেয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা দিয়ে মঙ্গলবার সকালে সিঙ্গাপুরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি।

সুজন অসুস্থবোধ করেন শনিবার মধ্যরাতে। নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ৪৬ বছর বয়সী সুজন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদ মাহমুদ সুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT