চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাহেবের কাটলেট’ নিয়ে অপেক্ষায় অঞ্জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

খাবারকে উপজীব্য করে গেল কয়েক বছর ধরে কলকাতায় নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা। যার ধারাবাহিকতায় গেল বছর অঞ্জন দত্ত ঘোষণা দিয়েছিলেন তার পরিচালিত পরবর্তী সিনেমাটি হবে খাবারদাবার নিয়েই! খাবারের পাশাপাশি যার বড় অংশে থাকবে সংগীত! ছবিটিকে অঞ্জন বলছেন ‘মিউজিক্যাল ফুড ফিল্ম’। যার নাম ‘সাহেবের কাটলেট’।

ঘোষণা অনুযায়ি সব ঠিক ছিলো। শুটিং ও সম্পন্ন করেছেন। কিন্তু এর পরেই বাধা হয়ে দাঁড়ায় করোনা! এই পরিস্থিতির কারণে কলকাতার প্রেক্ষাগৃহগুলো বন্ধ থাকায় আসন্ন ‘সাহেবের কাটলেট’ ছবিটির মুক্তি স্থগিত হয়ে যায়।

তবে আর অপেক্ষা করতে রাজি নন অঞ্জন দত্ত। ছবিটির শুটিংয়ের সকল কাজ শেষ হয়ে যাওয়ায় খুব শিগগির এর পোস্ট প্রোডাকশনে নামার ঘোষণা দিয়েছেন তিনি। তবে মুক্তির জন্য ছবিটি পুরোপুরি ভাবে প্রস্তুত থাকলেও প্রেক্ষাগৃহ খোলার জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন অঞ্জন।

তার মতে ছবিটি উপভোগ করার জন্য বড় পর্দায় এর প্রদর্শনকে জরুরি মনে করছেন এই পরিচালক।

এদিকে চলতি বছরে যুক্তরাষ্ট্র সহ প্রায় ১০-১২ দেশে লাইভ কনসার্ট এর শিডিউল ছিলো অঞ্জন দত্তের। তবে করোনার কারণে সেসকল প্রোগ্রামের সবটাই ভেস্তে গেছে।

ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে, তার বিপরীতে রয়েছেন শ্রীতমা। অর্জুন-শ্রীতমা ছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসুর অম্বরীশ ভট্টাচার্য-র মতো অভিনেতারা।  অঞ্জন দত্তকেও দেখা যাবে একটি ইন্টারেস্টিং চরিত্রে। -টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জন দত্তগানটলিউডপরিচালকমুক্তিলকডাউনলিড বিনোদনসিনেমাসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT