চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাহসী যোদ্ধা’ ছবিতে আমিন খান, পপি, ইমন ও সানাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

নির্মিত হতে যাচ্ছে তারকাবহুল ছবি ‘সাহসী যোদ্ধা’। যা পরিচালনা করবেন সাদেক সিদ্দিকী। আর এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক আমিন খান, ইমন চিত্রনায়িকা পপি, ও নবাগতা সানাই।

এছাড়া অভি ও রিতা নামে একজোড়া নবীন মুখ দেখা যাবে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চ্যানেল আই অনলাইনকে ‘সাহসী যোদ্ধা’ ছবির খবরটি জানিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

‘হৃদয়ে ৭১’ ছবির এই নির্মাতা জানান, আমিন খান, পপি, সাইমন ও সানাই প্রত্যেকেই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ২৫ ফেব্রুয়ারি থেকে এফডিসির আট নম্বর ফ্লোরে গানের মাধ্যমে ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং শুরু হবে। ওইদিন মহরতও অনুষ্ঠিত হবে। এরপর এপ্রিল মাস পর্যন্ত টানা শুটিং হবে দেশের বিভিন্ন স্থানে।

‘সাহসী যোদ্ধা’ ছবিতে অভিনয়ের খবরটি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে পপি বলেন, কিছুদিন আগে আমি ছবিতে লিখিত সাইন করেছি। আমি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবো, আমার বিপরীতে থাকছে আমিন খান।

চিত্রনায়ক ইমন ও সানাই আজ (সোমবার) চুক্তিবদ্ধ হয়েছেন। ইমন বলেন, ছবির গল্প আমাকে মুগ্ধ করেছে। পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবি হবে সাহসী যোদ্ধা, যেখানে আমি ইনকাম ট্যাক্স অফিসার।

Reneta

সানাই বলেন, আমার বিপরীতে থাকবেন ইমন ভাইয়া। সিনেমায় তিনি বেশ পরিচিত। আশা করছি সাহসী যোদ্ধা সময় উপযোগী একটি আধুনিক সিনেমা হবে।

‘সাহসী যোদ্ধা’ ছবির গল্প ও চিত্রনাট্য করছেন কমল সরকার। এই ছবিটি প্রযোজনা করছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।

ছবির মহরতের দিন উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়াঁ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিন খানইমনপপিসানাইসাহসী যোদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া: নিরাপত্তাই অগ্রাধিকার, বললেন রণধীর জয়সোয়াল

মে ১৩, ২০২৬

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে রিং স্থাপন

মে ১৩, ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৩, ২০২৬

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT