চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাসেক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজের অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ০৯, জুন ২০২১
অর্থনীতি
A A

সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় ‘এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-১৩ ও ০৫ পূর্ত কাজ ও রক্ষণাবেক্ষণ কাজের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১ হাজার ৩৪৪ কোটি ৩৯ লাখ টাকা।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়।

বৈঠকে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো.শামসুল আরেফিন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৬তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১টি এবং ক্রয় সংক্রান্ত-কমিটির অনুমোদনের জন্য ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৬টি, স্থানীয় সরকার বিভাগের ২টি, জননিরাপত্তা বিভাগের ১টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১টি প্রস্তাব ছিল।

তিনি বলেন, ক্রয় কমিটির অনুমোদিত ১১টি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ ২ হাজার ৫৭৯ কোটি ৩০ লাখ ৭৯ হাজার ৬৩০ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকার থেকে ব্যয় হবে ৮৯০ কোটি ৬২ লাখ ৩১ হাজার ৫৮ টাকা এবং এডিবি, এএফডি ও ইআইবি থেকে ঋণ নেয়া হবে ১ হাজার ৬৮৮ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৫৭২ টাকা।

বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৬টি প্রস্তাব ছিল। সবগুলো অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্য ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প’ এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-১৩ এর আওতায় হাটিকামরুল ইন্টারচেইঞ্জ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদনের লক্ষ্যে এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ১৪টি দরপত্র জমা পড়ে, যার মধ্যে ১২টি রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেডের কাছ থেকে ৭৪৩ কোটি ২৮ লাখ ৩৫ হাজার ২৮৩ টাকায় প্যাকেজ নং ডচ-১৩ এর পূর্ত কাজ ও রক্ষণাবেক্ষণ কাজ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

Reneta

তিনি বলেন, ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প’ এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-৫ পূর্ত কাজ ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদনের লক্ষ্যে এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ১৩টি দরপত্র জমা পড়ে যার মধ্যে ১২টি রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান আব্দুল মোনেমের কাছ থেকে ৬০১ কোটি ১০ লাখ ৯৫ হাজার ৪৭৪ টাকায় প্রকল্পের পূর্ত কাজও রক্ষণাবেক্ষণ কাজ ক্রয়ের অনুমোদন দিয়েছে কমিটি।

অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হলো- ‘কুমিল্লা (টমছম ব্রিজ)-নোয়াখালী (বেগমগঞ্জ)’ আঞ্চলিক মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ নং পিডব্লিউ-১ এর পূর্ত কাজ সম্পাদনে ১৯৩ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকায় যৌথভাবে (১) শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং (২) ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে বিবেচ্য প্যাকেজের মেয়াদ বৃদ্ধি এবং অতিরিক্ত কাজ যুক্ত হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪৭ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৫০২ টাকার পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

‘কুমিল্লা (টমছম ব্রিজ)-নোয়াখালী (বেগমগঞ্জ)’ আঞ্চলিক মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ নং পিডব্লিউ-৩ এর পূর্ত কাজ সম্পাদনে ১৯৪ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার ৮৪৭ টাকায় যৌথভাবে (১) তাহের ব্রাদার্স লিমিটেড, (২) রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড এবং (৩) মেসার্স হাসান বিল্ডার্সকে নিয়োগ দেয়া হয়। পরবর্তী সময়ে বিবেচ্য প্যাকেজের মেয়াদ বৃদ্ধি এবং অতিরিক্ত কাজ যুক্ত হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৩৯ কোটি ২১ লাখ ২৫ হাজার ৩২৮ টাকার পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্পের প্যাকেজ নং পিডব্লিউ -১ এর পূর্ত কাজ সম্পাদনের জন্য উম্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ২টি দরপত্র জমা পড়ে যা রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কাছ থেকে ৩০১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৫৮২ টাকায় প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (সিলেট জোন)’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউডি-০৫ এর পূর্ত কাজ সম্পাদনে ১৮৬ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৮৫৫ টাকায় যৌথভাবে (১) শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড (২) মেসার্স জন্মভূমি নির্মাতা প্রাইভেট এবং (৩) ওহিদুজ্জামান চৌধুরীকে নিয়োগ দেয়া হয়। পরবর্তী সময়ে বিবেচ্য প্যাকেজের মেয়াদ বৃদ্ধি এবং অতিরিক্ত কাজ যুক্ত হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৬ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৪৩৮ টাকায় পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নরকে অনন্ত ঋতু

পরবর্তী

তিন ঘণ্টায় আদাল‌তে প্রতি‌বেদন দা‌খিল করল পু‌লি‌শ

পরবর্তী

তিন ঘণ্টায় আদাল‌তে প্রতি‌বেদন দা‌খিল করল পু‌লি‌শ

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন ৪২ লাখ ৩৪ হাজার মানুষ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT