চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহ মিলল, গোল মিলল, জয়টা শুধু অধরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুলের জার্সিতে উড়ন্ত একটা মৌসুম কাটানোর পর তিনি এখন ছোট দলের অনেক বড় তারকা। ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে বাস মিশরের মোহামেদ সালাহর। বিশ্বকাপে তাকে দেখার অপেক্ষা ফুরিয়েছে। চোট কাটিয়ে রাশিয়া ম্যাচে ফিরে পেয়েছেন গোলও। তবে দরকারি জয়টাই অধরা থেকে গেছে সালাহর। তাতে বিশ্বকাপ যাত্রার ইতি ঘটার বাঁশিও শুনতে পাচ্ছে মিশর।

এবারের বিশ্বকাপে যেকজন তারকার ঝলক দেখতে পাখির চোখ করে ছিলেন ফুটবলপ্রেমীরা, তার সংক্ষিপ্ত তালিকায় অবধারিতভাবেই উপরের দিকে সালাহ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোটে পড়ার পর মিশরীয় ফরোয়ার্ডের বিশ্বকাপে খেলা-না খেলা নিয়ে শুরু হয় দোলাচল।

গত শুক্রবার উরুগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সালাহকে ছাড়াই মাঠে নামে মিশর। মাঠের খেলায় লাতিন জায়ান্ট সুয়ারেজ-কাভানির উরুগুয়েকে প্রায় আটকেই দিচ্ছিল দলটি। ৯০ মিনিটে গোল হজম করে জয়বঞ্চিত হয় সালাহর দল।

সালাহ সেই ম্যাচে খেলার মতো ফিট ছিলেন। তবে বাড়তি সতর্কতা আর ঝুঁকি এড়াতেই তাকে খেলানো হয়নি বলে পরে দলের পক্ষ থেকে বিবৃতি আসে। সঙ্গে রাশিয়া ম্যাচে তার ফেরার মঞ্চ প্রস্তুত বলেও ঘোষণা আসে। ২৫ বছর বয়সী সালাহ স্বাগতিকদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিরলেন ঘোষণা মতই।

মঙ্গলবার রাতে শুরুর একাদশেই ছিলেন সালাহ। বাছাইপর্বে মিশরের পাঁচ ম্যাচে পাঁচটি গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। এদিন মাঝে মধ্যেই বল পায়ে তেঁতে ওঠার আভাস দিচ্ছিলেন। প্রথম ২০ মিনিটে অবশ্য কেবলমাত্র পাঁচবারই বলে ছোঁয়া দিতে পেরেছেন।

আর প্রথমার্ধে মাত্র ১৮বার বল ছুঁতে পেরেছেন মিশরের ফরোয়ার্ড। সেখানে শট মাত্র একটি। পরে দ্বিতীয়ার্ধে সংখ্যাটা বাড়লেও রাশিয়া রক্ষণের কাছে খেই হারান। সেটিও দলের নিউক্লিয়াসের কাঁধ বলে পারফরম্যান্স হতাশাজনকের কাতারেই।

Reneta

পিটারসবার্গে এরমাঝেই তিন গোলে পিছিয়ে পড়ে মিশর। তখন রাশিয়ান রক্ষণদেয়াল ভাঙার জন্য আরও মরিয়া হয়ে ওঠেন সালাহ। ম্যাচের ৭২তম মিনিটে বক্সের ভেতর সালাহকে ফাউল করেন রাশিয়ার ডিফেন্ডার। রেফারি ফ্রি-কিকের নির্দেশ দেন বক্সের বাইরে। পরে ভিডিও রেফারির সাহায্যে রিপ্লে দেখে পেনাল্টি দেয়ার সিদ্ধান্ত নেন। স্পটকিক থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন সালাহ।

২৮ বছর পর বিশ্বকাপে আসা মিশরের সমান বছর পর বিশ্বকাপ গোল সেটি। মিশর এ যাবতকালে বিশ্বকাপের কোনো ম্যাচেই জয় পায়নি। তারা ড্র করেছে দুটিতে, হার চারটিতে।

মিশর এবার গ্রুপ ‘এ’তে খেলছে। উরুগুয়ে ও স্বাগতিক রাশিয়ার বিপক্ষে হারতে হল। গ্রুপপর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলবে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষমিশররাশিয়া বিশ্বকাপ ২০১৮সালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT