চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহ উদ্দিনের সঙ্গে স্ত্রীর ফোনালাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ পূর্বাহ্ণ ১২, মে ২০১৫
রাজনীতি
A A

বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া কথা জানিয়ে তার স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, মঙ্গলবার বিদেশী একটি নম্বর থেকে ফোন করে সালাহ উদ্দিন তার সঙ্গে কথা বলেছেন। এ বিষয়টি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবগত করেছেন হাসিনা।

গত ১১ মার্চ থেকে সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার পরদিন তার স্ত্রী গণমাধ্যমকে জানান, আইন-শৃংখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কয়েকজন সালাহ উদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে গেছেন।

ওই ঘটনার প্রায় ৬২ দিনের মাথায় সকালে ভারতের মেঘালয় রাজ্যের একটি মানসিক হাসপাতাল কর্তৃপক্ষের ফোন রিসিভ করে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী জানতে পারেন তার অবস্থান।

Banglabid

খালেদা জিয়ার সঙ্গে দেখার করে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, সালাহ উদ্দিন আছেন, ভালো আছেন। 

তিনি জানান, সালাহ উদ্দিন আহমেদ বর্তমানে মেঘালয়ের নিমহ্যান্স মেন্টাল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। যতো তাড়াতাড়ি সম্ভব তারা সালাহ উদ্দিনের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

আনুষাঙ্গিক পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়া শেষ করে দ্রুতই সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে আনতে ভারতের আসাম রাজ্যের মেঘালয়ের যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা।

Reneta

নিখোঁজ হওয়ার পর থেকে হাসিনা আহমেদ বেশ কয়েকবার তার স্বামীকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

সর্বশেষ গত মঙ্গলবার গুলশানের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সালাহ উদ্দিনের স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে স্বামীকে ফিরিয়ে দিতে সরকারের কাছে আবেদন জানান হাসিনা আহমদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফোনালাপবিএনপিসালাহ উদ্দিনহাসিনা আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

এই জয় শুধু জয় নয়, বিশ্বের জন্যও বার্তা: তামিম

আগস্ট ১৬, ২০২৬

‘অভিনয় করে ফ্ল্যাট-গাড়ি-বাড়ি করেছি’

আগস্ট ১৬, ২০২৬

প্রেমের ফাঁদ থেকে আর্থিক প্রতারণা, শক্তিশালী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আগস্ট ১৬, ২০২৬

ভারতের খেলতে আসা নিয়ে সবশেষ যা জানালেন তামিম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT