চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহ উদ্দিনকে যেমন দেখলেন বাংলাদেশী পর্যটক

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
৪:৪৮ পূর্বাহ্ন ১৩, মে ২০১৫
রাজনীতি
A A

ভারতে আটক বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ মেঘালয়ের সিভিল হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন। তাকে কড়া প্রহরার মধ্যে রাখা হয়েছে, তবে তিনি সুস্থ আছেন।

মেঘালয়ে বেড়াতে যাওয়া বাংলাদেশী পর্যটক আসিফ খান বাবলু হাসপাতালে সালাহ উদ্দিন আহমেদকে চলাফেরা করতে দেখেছেন।

পর্যটক বাবলু চ্যানেল আই অনলাইনকে টেলিফোনে জানান, সালাহ উদ্দিনের সঙ্গে তার দেখা হয়েছে। তাকে মেঘালয়ের সিভিল হাসপাতালে রাখা হয়েছে। তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন তিনি। কিন্তু পুলিশ তাকে বাধা দিয়েছে। মেঘালয়ের পুলিশ জানিয়েছে সালাহ উদ্দিনের সঙ্গে কথা বলা এখন নিষেধ রয়েছে।

হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গেও এ বিষয়ে আসিফ খান বাবলু কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু তারাও মুখ খুলতে নারাজ। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে যা জানার তা পুলিশকে জিজ্ঞেস করতে বলেছেন।

তবে পুলিশের সঙ্গে কথা বলতে চাইলেও পুলিশ আপত্তি জানায়। তারাও এই মূর্হুতে কিছু বলা তাদের জন্য নিষেধ রয়েছে বলে জানান। প্রথমে যে কক্ষে রাখা হয়েছিলো তা তালা দিয়ে রাখা হয়েছে বলে জানান পর্যটক বাবলু। হাসপাতালের দোতালার রুম থেকে প্রটোকল দিয়ে কড়া পাহারায় একতালার একটি রুমে নিয়ে আসা হয়েছে সালাহ উদ্দিনকে।

মেঘালয়ের হাসপাতাল থেকে গতকাল দুপুরে সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদকে ফোন করে দু’জনের মধ্যে কথা বলিয়ে দেওয়া হয়।

Reneta

নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ১০ মার্চ রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাড়ির দোতলা থেকে কয়েক ব্যক্তি বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে ধরে নিয়ে যায়। এজন্য আইন-শৃঙ্খলা-বাহিনীকে দায়ী করে আসছিলো তার পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালাহ উদ্দিনসালাহ উদ্দিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সমঝোতার রূপরেখা চূড়ান্ত হওয়ার পর আলোচনা: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানির মূল্যবৃদ্ধিতে সরকারকে ধন্যবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির

এপ্রিল ১৯, ২০২৬

ঢাকায় গরমের তেজ, বৃষ্টির দেখা নেই

এপ্রিল ১৯, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে কোপা ডেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

এপ্রিল ১৯, ২০২৬

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT