চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহউদ্দিনের খোঁজ চালিয়ে যাওয়ার নির্দেশ

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
২:০১ পূর্বাহ্ন ২০, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ্উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে দায়ের করা রুলের নিষ্পত্তি করে রায় দিয়েছেন হাইকোর্ট। অনুসন্ধান চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার অগ্রগতি বিষয়ে প্রতি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দেন আদালত।

সোমবার পর্যবেক্ষণসহ রুলের নিস্পত্তি করে রায় দেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।শুনানিতে অংশ নেন বাদীপক্ষে খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মমতাজউদ্দিন ফকির ও ডেপুটি অ্যার্টনি জেনারেল বশিরউল্লাহ।

এরআগে ১৫ ও ১৬ মার্চ এবং ৮ ও ৯ এপ্রিল চারদিনের শুনানি হয়। ওই সময় শুনানিতে অংশ নিয়েছিলেন বাদীপক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মমতাজউদ্দিন ফকির।

সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে ব্যর্থতা চিহ্নিত করতে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও আরজি জানান মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নিয়ে অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মমতাজউদ্দিন ফকির বলেন, রুলের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এ রুল আর চলতে পারে না।

গত ১০ মার্চ রাতে সালাহউদ্দিন আহমেদকে আইন  শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করে স্ত্রী হাসিনা আহমেদ ও তার দল বিএনপি। এরপর ২৪ ঘণ্টার মধ্যে সালাহউদ্দিনকে হাজিরের নির্দেশনা চেয়ে তার স্ত্রীর করা রিটের পর ১২ মার্চ রুল জারি করেন আদালত।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিসালাউদ্দিনসালাহউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT