চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমা-রুমানাদের সঙ্গে খেলার সুযোগ নতুনদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ডিসেম্বরে ঘরের মাঠে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে প্রথমবার দল গড়েছে বাংলাদেশ। ৩৪ ক্রিকেটারকে নিয়ে সিলেটে এমাসের ক্যাম্প শেষ হয়েছে মঙ্গলবার। সেখান থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে তিন দলের জন্য ১৪ জনকে বেছে নিয়েছেন নির্বাচকরা।

৬ মার্চ সিলেটে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মেয়েদের ক্রিকেট ইভেন্ট। তিনটি দল অংশ নেবে নবম আসরে। সালমা-রুমানাদের সঙ্গে খেলার সুযোগ পাবেন একঝাঁক নতুন ক্রিকেটার। বাংলাদেশ লাল, বাংলাদেশ সবুজ ও বাংলাদেশ নীল নামে তিনটি দল গঠন করা হয়েছে মঙ্গলবার।

মিরপুরে ক্যাম্প করে মঙ্গলবার ৩১ ক্রিকেটার সিলেট গেছেন। আর অনূর্ধ্ব-১৯ দলের ১৪ ক্রিকেটার ক্যাম্প শেষে রয়ে গেছেন সিলেটেই। বাকি ২০ ক্রিকেটার ফিরে আসবেন ঢাকায়।

Banglabid

বাংলাদেশ গেমস দিয়ে একবছরের বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরছে টিম টাইগ্রেস। ২০২০ সালের মার্চে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা হয়নি মেয়েদের।

নবম বাংলাদেশ গেমসের অফিসিয়াল সময়কাল ১-১০ এপ্রিল হলেও মেয়েদের ক্রিকেট ইভেন্ট হয়ে যাচ্ছে কিছুটা আগেই। এপ্রিলে সাউথ আফ্রিকার ইমার্জিং দল বাংলাদেশ সফরে আসবে। খেলবে পাঁচটি ওয়ানডে। যে কারণে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন নিয়ে ৬ মার্চ সিলেটে বিসিবি শুরু করে দিচ্ছে মেয়েদের ক্রিকেট।

সালমা-রুমানা-জাহানারাদের সামনে ওয়ানডে বিশ্বকাপ বাছাই থাকায় প্রস্তুতির সুবিধার্থে ৫০ ওভারে হবে ম্যাচগুলো।

Reneta

বাংলাদেশ লাল: রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), লতা মন্ডল, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জিন্নাত অশিয়া অর্থি, সুরাইয়া আজমিন ছন্দা, লাবনী আক্তার, পূজা চক্রবর্তী, আফিয়া হুমায়রা প্রত্যাশা (অনূর্ধ্ব-১৯), সাবিকুন নাহার চৈতি (অনূর্ধ্ব-১৯), লেকি চাকমা (অনূর্ধ্ব-১৯), রাবেয়া খাতুন (অনূর্ধ্ব-১৯), মর্জিনা আক্তার মিম (অনূর্ধ্ব-১৯)।
হেড কোচ: ফয়সাল হোসেন ডিকেন্স।

বাংলাদেশ সবুজ: শারমিন সুলতানা, সানজিদা ইসলাম, টুম্পা খাতুন (উইকেটরক্ষক), রুমানা আহমেদ, রিতু মনি, সুমাইয়া আক্তার, পান্না ঘোষ, সানজিদা আক্তার মেঘলা সানজিদা ইসলাম আশা, খাদিজাতুল কুবরা, মিষ্টি রানি সাহা (অনূর্ধ্ব-১৯), জান্নাতুল মাওয়া (অনূর্ধ্ব-১৯), দিশা বিশ্বাস (অনূর্ধ্ব-১৯), দিলার আক্তার দোলা (অনূর্ধ্ব-১৯) মারুফা আক্তার (অনূর্ধ্ব-১৯)।
হেড কোচ: দীপু রায় চৌধুরী।

বাংলাদেশ নীল: মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, একা মল্লিক, শামীমা সুলতানা, ইসমা তানজিম, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, জাহানারা আলম, মুমতাহেনা হাসনাত, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃঞ্চা, ফাল্গুনি চৌধুরী বন্যা (অনূর্ধ্ব-১৯), উন্নতি সরকার (অনূর্ধ্ব-১৯), স্বর্না আক্তার (অনূর্ধ্ব-১৯), রিয়া আক্তার শিখা (অনূর্ধ্ব-১৯)।
হেড কোচ: শাহনেওয়াজ শহিদ শানু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগ্রেসবাংলাদেশ গেমস-২০২১বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নীলফামারীতে কলেজ ছাত্রীকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

পরবর্তী

বিশ্বজুড়ে বাড়ছে খাবারের দাম

পরবর্তী

বিশ্বজুড়ে বাড়ছে খাবারের দাম

সোনালী ব্যাংক ভবনে বঙ্গবন্ধু ম্যুরাল ও মুজিব কর্নারের উদ্বোধন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT