ক্রিকেট

সালমা-রুমানাদের বেতন বাড়ল ৩৩ শতাংশ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন্দ্রীয় চুক্তিতে থাকা শীর্ষ গ্রেডের খেলোয়াড়দের বেতন বেড়েছে ৩৩ শতাংশ।

সালমা-রুমানা-জ্যোতিসহ ‘এ’ ক্যাটাগরির চার ক্রিকেটারের বর্তমান বেতন মাসিক ৬০ হাজার টাকা। ৩৩ শতাংশ বাড়ায় তারা এখন পাবেন ৭৯,৮০০ টাকা।

শুক্রবার মিরপুরে সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ‘ছেলেদের সঙ্গে তুলনা করলে মেয়েদের বেতন অনেক কম। ওদের বেতন আমরা গত বছর ভালোই বৃদ্ধি করেছিলাম। খুব ভালো না, সাধারণত যা করে থাকি তার চেয়ে বেশি। এবার তার চেয়ে অনেক বেশি করার জন্য অনুমোদন দিলাম।’

‘বিশেষ করে যারা ভালো খেলে। ভালো খেলোয়াড়দের স্যালারি বৃদ্ধি করলাম। সাধারণত আমরা ১০ থেকে ১৫ শতাংশ করে থাকি। এবার ৩৩ শতাংশ পর্যন্ত বাড়িয়েছি। বিশেষ করে ‘এ’ ক্যাটাগরি, ‘বি’ ক্যাটাগরি, এদের দিকেই আমরা বেশি জোর দিয়েছি।’ যোগ করেন বিসিবি সভাপতি।

বিষয়:ক্রিকেট নাজমুল হাসান পাপন বাংলাদেশ নারী ক্রিকেট দল বিসিবি সভাপতি রুমানা সালমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…