বিনোদন

সালমার সঙ্গে হাফিজের নতুন গান

সালমা ও হাফিজ স্টুডিওতে নতুন গানের রেকর্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমা ও হাফিজ নতুন গানের রেকর্ডিংয়ে অংশগ্রহণ করছেন, স্টুডিওতে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছে ক্লোজআপ তারকা সালমা ও উদীয়মান সংগীত শিল্পী হাফিজ খানের নতুন গান ‘ওরে পাষানী’।

রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন। সংগীত করেছেন হৃষিকেশ রকি। এ গানটি নিয়ে মিউজিক্যাল ফিল্ম বানিয়েছেন একে মামুন। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হয়েছেন শিল্পী হাফিজ খান। তার সঙ্গে আছেন সীমা।

সালমা বলেন, আমার সঙ্গে হাফিজ খান খুব ভালো গেয়েছেন। ভবিষ্যতে সে গানে আরও ভালো করবে।

কণ্ঠশিল্পী হাফিজ খান বলেন, সালমা অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার সাথে গানটি করতে পেরে আমি খুব আনন্দিত। আশা করি গানটি সবার ভালো লাগবে। দর্শক শ্রোতারা যদি গানটি সাদরে গ্রহণ করেন তবেই আমাদের স্বার্থকতা।

হাফিজ খান জানান, তার আরও বেশ কিছু গানের কাজ চলছে। ধীরে ধীরে সবগুলো গান প্রকাশ হবে।

বিষয়:গান সালমা হাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…