চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমার নেতৃত্বে বিশ্বকাপ বাছাইয়ে ‘শক্তিশালী’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

গত বছর ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলার সুযোগ পায় বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে। আরেকটি বাছাইয়ে শক্তিশালী দল সাজিয়েই যাচ্ছে টিম টাইগ্রেস। শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

চোটের কারণে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারছেন না অলরাউন্ডার রুমানা আহমেদ। ওয়ানডে অধিনায়ককে ছাড়াই ১৫ আগস্ট নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ছাড়বে দল।

সালমা খাতুনকে নেতৃত্বে রেখে গড়া দলে জায়গা হয়নি লতা মণ্ডলের। তিনি আছেন অপেক্ষমাণদের তালিকায়। তিন জনের সেই তালিকায় শারমিন আক্তার ও সুরাইয়া আজমিন আছেন লতার সঙ্গী হয়ে।

পেসার পান্না ঘোষও বাদ পড়েছেন। তবে দলে ফিরেছেন মুর্শিদা খাতুন। গত বছর সবশেষ জাতীয় দলের জার্সিতে নেমেছিলেন তিনি। লাল-সবুজের মেয়েদের টি-টুয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস-অলরাউন্ডার শোভানা মুশতারী। আন্তর্জাতিক অঙ্গনে একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার।

আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর স্কটল্যান্ডে বসবে বাছাইয়ের আসর। দুই গ্রুপে ভাগ হয়ে যাতে অংশ নেবে আটটি দেশ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সুযোগ পাবে বিশ্বকাপ খেলার।

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপে অন্য প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড। ‘বি’ গ্রুপের চার দল- আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও নেদারল্যান্ডস।

স্কটল্যান্ডের আগে নেদারল্যান্ডস যাবে বাংলাদেশের মেয়েরা। সেখানে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পে ডাচ ও থাই মেয়েদের সঙ্গে চারটি অনুশীলন ম্যাচ খেলবে লাল-সবুজের দল।

পরে ৩১ আগস্ট স্কটল্যান্ডের ফর্ফারশায়ার ক্রিকেট ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নামবে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে আট দলের এ আসর। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া মূল বিশ্বকাপে অংশ নেবে।

বাংলাদেশ টি-টুয়েন্টি দল: সালমা খাতুন (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা ইসলাম, শোভানা মুশতারী, রিতু মণি, খাদিজা-তুল কুরবা, আয়েশা রহমান, নিগার সুলতানা, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, শায়লা শারমিন।

অপেক্ষমাণ: শারমিন আক্তার, লতা মণ্ডল, সুরাইয়া আজমিন।

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দলবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্টার্লিংয়ের হ্যাটট্রিকে উড়ন্ত শুরু ম্যানসিটির

পরবর্তী

পবিত্র হজ শেষে সৌদি আরবে ঈদ আজ

পরবর্তী
সৌদি আরব-ঈদ উল আযহা-হজ

পবিত্র হজ শেষে সৌদি আরবে ঈদ আজ

কংগ্রেসের নতুন সভাপতি সোনিয়া গান্ধী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT