চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান শাহ আমার প্রকৃত বন্ধু ছিল: মৌসুমী

আসিফ রহমান খানআসিফ রহমান খান
৮:৪২ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

৬ সেপ্টেম্বর ছিল চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের ২১তম মৃত্যুবার্ষিকী। এইদিনে সহশিল্পী আর কাছের বন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করেন চিত্রনায়িকা মৌসুমী। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বন্ধু সালমানের সঙ্গে পুরনো একটি ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় এই নায়িকা।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মৌসুমী বলেন, ‘‘আমাদের চলচ্চিত্রের সাথে জড়িত প্রতিটা মানুষের চোখের জলে ভাসছে আজ। কারণ আজ সেই দিন যে দিনে আমরা সবাই হারিয়েছি আমাদের অতি প্রিয় ও গুণী একজন তারকা সালমান শাহকে। সে শুধু একজন অভিনেতাই ছিল না, সে ছিল আমার শৈশব, কৈশোরের বন্ধু। একসাথে পথ চলা ছোটবেলা থেকেই। মাঝপথে বিরতির পর সোহানুর রহমান সোহান স্যারের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে আমাদের বন্ধুত্ব আবার নতুন করে শুরু হয়।

যদিও মাত্র চারটি ছবিতে আমি সালমানের সঙ্গে কাজ করেছি কিন্তু আমার প্রকৃত বন্ধু ছিল সে। আজ এতটা বছর পরও তাকে ভুলে যাওয়া সম্ভব হয়নি। হয়তো কখনও পারব না তাকে ভুলে যেতে। সারাদিন কাজ শেষে সময় করে উঠতে পারিনি কিন্তু তাই বলে তোকে ভুলে যাইনি। সারাটা দিন তোকে অনেক মিস করেছি। তুই আছিস আগেরই মত বন্ধু হয়ে মনের গহীনে।

যেখানেই থাকিস ভালো থাকবি মহান আল্লাহ তায়ালার কাছে এই কামনাই করি।’

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে রূপালি পর্দায় সালমান শাহ-মৌসুমী জুটির আবির্ভাব। প্রথম ছবিতেই বাজিমাত করেন এই দুই তারকা। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছাড়াও সালমান শাহ-মৌসুমী জুটির অন্য সিনেমা হচ্ছে ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’ এবং ‘দেনমোহর’।

মাত্র চার বছরে ২৭টি ছবি দিয়ে খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছিলেন সালমান। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলেন যান তিনি।

Reneta

অকাল মৃত্যুর ২১ বছর পরেও ক্ষণজন্মা এই অভিনেতার শূন্যস্থান পূরণ হয়নি। আজও তিনি চলচ্চিত্র আকাশে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে জ্বলছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মৌসুমীসালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT