বিনোদন

সালমান শাহকে স্মরণ

সালমান শাহ

সালমান শাহ

চলচ্চিত্রে সালমানের অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার প্রয়াণ দিনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। অনুষ্ঠিত হবে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে।

বাদ আসর সবাইকে এ আয়োজনে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সমিতির সভাপতি মিশা সওদাগর।

বাংলা চলচ্চিত্রের অকালপ্রয়াত নায়ক সালমান শাহ’র ২১তম প্রয়াণ দিবসে তার মৃত্যুরহস্য উন্মোচন ও দোষীদের বিচার দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল করবে তার ভক্তরা। সালমান শাহ ঐক‌্যজোটের ব্যানারে এই মিছিল করা হবে।

কেন্দ্রীয়ভাবে বেলা ৩টায় সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় মানববন্ধন করার পরপর বিক্ষোভ মিছিল শুরু হবে। শহর প্রদক্ষিণ করার পর সালমান শাহ ভবনে সমবেত হবে সবাই। এরপর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সারাদেশে জেলা, উপজেলা ও শহরগুলোতেও একইরকম আয়োজন থাকবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সালমান শাহ ঐক্যজোটের প্রধান উপদেষ্টা সালমান শাহ’র মা নীলা চৌধুরী।

আজ ৬ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে তার মৃত্যু হয়।

বিষয়:সালমান শাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…