চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেঙ্গে জুড়েছে সালমান ও শাহরুখের বন্ধুত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
বিনোদন
A A
সালমান খান ও শাহরুখ খানের বন্ধুত্ব

সালমান খান ও শাহরুখ খানের বন্ধুত্ব

বলিউডের দুই তারকা শাহরুখ খান এবং সালমান খান। দুজনই বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। আর তারা দুজনই ভালো বন্ধু। কিন্তু তাদের এই বন্ধুত্ব বার বার পড়েছে ভাঙ্গা গড়ার কবলে।

কীভাবে বন্ধুত্ব হয়েছিল শাহরুখ আর সালমানের? ঠিক কবে, কীভাবে তারা বন্ধু হয়ে গেছেন তা মনে করতে পারেন না শাহরুখ। তবে যতটুকু শাহরুখের মনে পরে তা হলো, ‘করণ অর্জুন’ ছবির আগে থেকেই তিনি সালমানের বাড়ি যেতেন। সালমানের ভাই বোনদের তিনি আগে থেকেই চিনতেন। সালমান তখন বড় তারকা। সালমানের সঙ্গে দেখা হলে শুধু ‘হাই’ বলা হতো। ‘করণ অর্জুন’ করতে গিয়ে সালমানের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে শাহরুখের। তারা মাঝে মধ্যেই শুটিং থেকে লং ড্রাইভে চলে যেতেন। ফিরতেন পরদিন। সারারাত কেউই ঘুমাতেন না। এভাবেই তাদের মাঝে গড়ে ওঠে সখ্য।

তাহলে সম্পর্ক ভেঙ্গেছিল কীভাবে? সালমানের সঙ্গে তখন ক্যাটরিনা কাইফের প্রেম চলছে। প্রেমিকার জন্মদিন উপলক্ষে পার্টি দিয়েছেন সালমান। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খানও। দুষ্টুমি করে সালমানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাইকে নিয়ে কয়েকটি কথা বলে ফেলেন শাহরুখ। এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন সালমান। এতটাই ক্ষেপে গিয়েছিলেন যে আমির আর ক্যাটরিনা দুজন মিলেও সালমানকে শান্ত করতে পারছিলেন না। তারও কয়েকদিন পর এক রাতে মাতাল অবস্থায় শাহরুখের বাড়ির নিচে গিয়ে বাইরে দাঁড়িয়ে গালাগালি আর হুমকি দিয়ে ফিরে যান সালমান। অবশ্য শাহরুখ সেই সময়ে শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এরপর থেকেই অনেক বছর তাদের আর মুখ দেখাদেখি হয়নি। তারা সব অনুষ্ঠানে একে অপরকে এড়িয়ে চলতেন।

তবে একে অপরকে খুব বেশি দিন এড়িয়ে থাকতে পারেননি। খাটি বন্ধুত্ব বুঝি এমনই হয়। ২০১৩ সালে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বাবা সিদ্দিকি এ দুই খানকে ইফতারের দাওয়াত দেন। সেখানেই শাহরুখ ও সালমান একত্রিত হন। এরপর ২০১৪ সালে সালমানের বোন অর্পিতার বিয়েতে দাওয়াত পেয়ে উপস্থিত হন শাহরুখ। সেখানে তিনি ‘ছাইয়া ছাইয়া’ গানের সঙ্গে নেচেছেন। তার এই আন্তরিক উপস্থিতিতে সালমানের মন অনেকটাই গলে যায়। এরপর রিয়ালিটি শো ‘বিগ বস’-এর দশম আসরে তারা খুব সাবলীল ভাবে একে অপরের সামনে উপস্থিত হন। অনুষ্ঠানে ‘রইস’ ছবির প্রচারণার জন্য এসেছিলেন শাহরুখ। সেখানে শাহরুখ ও সালমানের সেই পুরানো বন্ধুত্ব দেখেছে লাখ লাখ দর্শক।

শাহরুখ ও সালমানের বন্ধুত্ব এখন আবারও আগের মতোই মজবুত। কদিন আগেই সালমানের ‘টিউবলাইট’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। এরপর শাহরুখের আনন্দ এল রাই পরিচালিত ‘রংবাজ’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান। এই ছবিতে শাহরুখ থাকছেন ‘বামন’ চরিত্রে। দুজনে সুযোগ পেলেই একে অপরকে দিচ্ছেন দামী উপহার। সব মিলিয়ে দারুণ সময় কাটাচ্ছেন দুই বন্ধু।

ট্যাগ: বন্ধুত্বশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নায়িকাদের বন্ধুত্ব

পরবর্তী

ই-ফাইলে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সব তথ্য

পরবর্তী

ই-ফাইলে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সব তথ্য

জর্জ ক্লুনি ও আমল দম্পতি

সিরিয়ার শরণার্থীদের পাশে জর্জ ক্লুনি দম্পতি

সর্বশেষ

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT