সালমানের ‘রাধে’ বিক্রি হলো ২৩০ কোটিতে

Bengali poster of the movie Radhe, featuring Salman Khan in a leather jacket and sunglasses, with bold red and white text. Channel i News – চ্যানেল আই নিউজ
সালমানের ছবি মানেই হিট। সমালোচিত হলেও ১০০ কোটির নিচে নামেই না ছবির আয়। তাই সালমানের ছবির বাজার দর সবসময়েই বেশি থাকে। ব্যতিক্রম হয়নি ‘রাধে’র ক্ষেত্রেও।
জি স্টুডিওর কাছে ২৩০ কোটি রুপিতে ‘রাধে – ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ বিক্রি হয়েছে। করোনাকালে এটিই সর্বোচ্চ।
চলতি বছরের ঈদুল ফিতরে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে তা সম্ভব হয়নি। কিছুদিন আগেই সিনেমাটির শুটিং শেষ করেছেন সালমান খান। বর্তমানে এটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
সালমান ছাড়াও এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা। ফিল্ম ফেয়ার







