চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সালমানের দয়ায় বাঁচিনা, আমারও টাকা আছে!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
দুই যুবক হাসিমুখে দাঁড়িয়ে, একটি ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবে কয়েক বছর হয়েছে সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মার। সালমান প্রযোজিত ‘লাভযাত্রী’ ছবি দিয়েই বলিউডে অভিষেক করেছিলেন তিনি। যদিও বক্স অফিসে তেমন জমেনি ছবিটি।

তবে দ্বিতীয় ছবি ‘অন্তিম’ দিয়ে সোজা সুপারস্টার সালমানের সঙ্গেই স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছেন আয়ুশ। আর তাতেই যেন ট্রলের মুখে পড়তে হল আয়ুশকে। তবে চুপ থাকেননি আয়ুশ, ট্রলের মুখে পড়েও উত্তর দিয়েছেন তিনি।

সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে আয়ুশ বলেন, ‘কী বলবো বলুন…দুৰ্ভাগ্যবশত আমার জীবনে আমি যাই ই করি না কেন তার সবকিছুতেই সালমান খানের নাম টেনে আনা হয়। মানে ছোট্ট ছোট্ট ব্যাপারেও। ধরুন, একটা গাড়ি কিনেছি। আমাকে শুনতে হয়, ওহ গাড়ি!..নিশ্চয়ই সালমান কিনে দিয়েছে। কিংবা ধরুন এটা করেছো, ওটা পেয়েছো নিশ্চয়ই সালমানের জন্য’।

সামান্য থেমে ক্ষুব্ধ হয়ে আয়ুশ জানান যে, তার কাছে যথেষ্ট অর্থ রয়েছে নিজের ব্যক্তিগত খরচ চালানোর জন্য। শুধু তাই নয় তিনি জানান, আমি সারাজীবন মোটেই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াইনি’।

তবে এর মানে এই না যে আয়ুশ সালমানের প্রতি কৃতজ্ঞ না। বরাবরই সালমানকে সমীহ করে থাকেন আয়ুশ। পাশাপাশি সালমানের মনের বেশ কাছের তিনি।

তবে ট্রলিংকে সবসময়ে ‘নেগেটিভ’ হিসেবে গ্রহণ করেন না আয়ুশ। এ বিষয়ে তিনি জানান, ‘প্রথম প্রথম ট্রোলড হয়ে ভাবতাম যে কেন আমি এসবের শিকার হচ্ছি? আমি কী করলাম? ইত্যাদি ইত্যাদি। তবে এখন নিন্দা, সমালোচনা এলে বরং খুশি হই।

নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দেই এই খুঁতগুলো নিখুঁতভাবে ঢেকে ফেলার জন্য। একইভাবে সেগুলোকে ইগনোরও করার চেষ্টা করি। তবে হ্যাঁ, নিন্দুকদের আমি মোটেই সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করি না। ‘হেলদি ক্রিটিসিজম’ এর ভীষণ প্রয়োজন জীবনে। যা জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে’।

গত সপ্তাহেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। প্রথমদিকে একটু ঢিলেঢালা ভাবে চললেও শেষ পাওয়া খবরে জানা গেছে, বক্স অফিসে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে সালমান-আয়ুশ অভিনীত এই ছবি।

ট্যাগ: আয়ুশ শর্মাট্রোলসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যা করলে সম্পদে পরিণত হবে: সমাজকল্যাণ মন্ত্রী

পরবর্তী

মিরপুরের উইকেট অনুমান করা কঠিন: মুমিনুল

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে হাঁটছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরের উইকেট অনুমান করা কঠিন: মুমিনুল

শুভ নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণকারী একজন নেতা, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার কলসি আমি বাজাতে চাই না, অন্যরা বাজাক: শুভ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT