চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের কাছে ক্ষমা পেলেন না অরিজিৎ (ভিডিও)

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৬
বিনোদন
A A

গত বছরের রাগ এ বছর অরিজিতের ওপর পরবে বলিউডের কেউ ভাবতে পারেননি। তাই অনেকে বলছেন, বলিউডে টিকে থাকতে হলে সালমান খানের সঙ্গে পাল্লা দেওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। আর সেই ভুলটি করে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিতের জীবন এখন নাজেহাল।

কি ঘটেছিল গতবছর। কি ভুল করেছিলেন অরিজিৎ। তা এবার ভারতীয় গণমাধ্যমকে অরিজিৎ নিজেই বলেছেন, গতবছর স্ট্যার গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার নাম ঘোষণার পর আমি পুরস্কার নিতে তখন স্টেজে উঠি। সেখানে সবাই আমাকে ক্যাজুয়াল লুকে দেখছেন। স্টেজে সালমান খান তখন হাসছেন আর বলছেন, ‘তুমি পুরস্কার পেয়েছ?’ ওদিকে স্টেজে ওঠার পরে উনি আমাকে জিজ্ঞেস করেন, আমি ঘুমিয়ে পড়েছিলাম কি না। নার্ভাস হয়ে আমার মুখ ফসকে বেরিয়ে যায়, ‘আপনারা ঘুম পাড়িয়ে দিয়েছেন’। এর পরেই অবশ্য ভুল বুঝতে পেরে জিভ কেটে ক্ষমা চাই।

আমার ধারণা এতেই রাগ করেন সালমান খান। এছাড়া আমি অন্য কোনো অপমানের কথা মনে করতে পারছি না। তবে এটা বলছি, ওই কথাটা আমার বলা উচিত হয়নি। ততক্ষণে সালমান আমার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, আমি তখনই তার কানে কানে ‘সরি’ বলি।

তখন এর থেকে বেশি আর কিছু বলার ছিল না। আমি স্টেজ থেকে নেমে দেখি বসার জায়গা নেই। তাই হেঁটে বেরিয়ে যাচ্ছিলাম। সেই সময়ে সালমান খান বলেন, ‘ছেলেটিকে দেখুন। নিজের পুরস্কার নিয়ে অনুষ্ঠান ছেড়ে চলে যাচ্ছে।’ তা শুনে আমি সত্যিই ঘাবড়ে গিয়েছিলাম।

এরপর বহু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু এবছর এসে আমি অনেক বেশি অবাক হই যখন মিট ব্রাদার্সের সঙ্গে ‘কিক’ ছবির জন্য একটা গান রেকর্ড করছিলাম। সেই সময়ে আমাকে বলা হয় সালমান গানটি ছবিতে রাখতে চান না। আমি তখনিই বুঝেনিলাম, তিনি এখনও অসন্তুষ্ট রয়েছেন। তার পরে আবারও ক্ষমা চাইতে শুরু করি। আমি দেখা করে ক্ষমা চাইতে গিয়েছিলাম, পারিনি। আমি তাকে জানাই, একজন নতুন হিসেবে ভুল করে ফেলেছি। তাই আমাকে যেন তিনি ক্ষমা করে দেন।

তার পরে ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমায় গাইতে পারিনি। শুধু প্রীতমদাকে মিউজিকে সাহায্য করছিলাম। একটি গানের জন্য আমাকে নির্বাচন করা হয়। কিন্তু সালমান ভাই তাতে বাধা দেন।

Reneta

এবছর শুরুতে সুরকার বিশাল দাদলানি যখন আমাকে ফোন করে বললেন যে ‘সুলতান’ ছবির জন্য একটা গান গাইতে হবে, কথাটি শুনে আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম সালমান স্যার আমাকে ক্ষমা করেছেন। তার পরে মুম্বাই ফিরে গানটি রেকর্ড করি। গানটাও খুব সুন্দর। মনে মনে স্বপ্ন ছিল ছবিটি মুক্তি পাওয়ার পরে গানটি সালমান স্যারকে উৎসর্গ করব। তার বাড়িতে যাব এবং ধন্যবাদ জানাব।

কিন্তু আমার সব আশা শেষ হয়ে যায় বিশাল দাদলানি যখন আমাকে এসএমএস করলেন। তিনি বললেন ‘সুলতান’ ছবিতে আমার গানটি রাখা যাবে না। সালমান স্যার আমাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তার ছবিতে আমি কোনও দিন গাইতে পারব না।

অবশ্য অরিজিৎ সালমানে রাগটি বুঝতে পেরেই কিছুদিন আগেই, সাল্লু ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে একটি খোলা চিঠি দিয়েছেন। আর সেই খোলা চিঠিতে আগামী ৬ জুলাই মুক্তি পাওয়া সালমান অভিনীত ‘সুলতান’ ছবিতে তার গাওয়া একটি গান যেনো বাদ দেওয়া না হয়, সেই অনুরোধ করেছিলেন।

কিন্তু সালমান সেই অনুরোধের তোয়াক্কা না করে ঈদে মুক্তি পাওয়া ‘সুলতান’ ছবি থেকে অরিজিতের গান বাদ দিয়েছেন। সালমানের রাগে শুধু অরিজিৎ নয় তারও আগে সম্ভাবনায়ময় নায়ক বিবেক ওবেরয় পুড়েছেন। হাজারবার ক্ষমা চেয়েও বিবেক সালমানের কাছ থেকে ক্ষমা পাননি।

তবে অরিজিৎ হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় তিনি মিডিয়াকে বলেছেন, একদিন না একদিক সালমান ভাই আমাকে মাফ করে দিবেন। সেই আশায় এবার দিন গুনবেন বলিউডের টপমোস্ট সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়কবলিউডসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT